ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
আমেরিকায় বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত ৪৪
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 3 September, 2021, 10:06 AM
সর্বশেষ আপডেট: Friday, 3 September, 2021, 10:20 AM

আমেরিকায় বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত ৪৪

আমেরিকায় বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত ৪৪

মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের চার অঙ্গরাজ্যে টর্নেডো ও এর প্রভাবে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ৪৪ জনের মৃত্যু হয়েছে। এমন ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এই জলবায়ু সংকট মোকাবিলায় ঐতিহাসিক বিনিয়োগের প্রয়োজন হবে। জলবায়ু পরিবর্তনের কারণে যে পরিবর্তন সৃষ্টি হচ্ছে তা যুক্তরাষ্ট্রকে মোকাবিলা করতে হচ্ছে জানিয়ে প্রেসিডেন্ট বলেন, এটি মোকাবিলা করা এখন জীবন ও মৃত্যুর বিষয় হয়ে দাঁড়িয়েছে।

নিউ ইয়র্ক সিটি এবং নিউ জার্সিতে অভূতপূর্ব মাত্রার বৃষ্টিপাত হয়েছে। বহু বাসিন্দা বাড়ির বেজমেন্ট এবং গাড়িতে আটকা পড়েছেন। চারটি অঙ্গরাজ্যে প্রাণহানি ঘটেছে।

নিউ জার্সি গভর্নর ফিল মারফি জানিয়েছেন তার রাজ্যে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। এদের বেশিরভাগই পানি বাড়ার সঙ্গে সঙ্গে গাড়িতে আটকা পড়ে মারা যান। নিউ ইয়র্কে মৃত্যু হয়েছে দুই বছরের শিশুসহ অন্তত ১৪ জনের। এর মধ্যে ১১ জনের মৃত্যু হয়েছে পানিবন্দী বেজমেন্টে আটকা পড়ে। এছাড়া পেনসিলভানিয়ায় তিনজন এবং কানেকটিকাটে আরও একজনের মৃত্যু হয়েছে।

নিউ ইয়র্ক সিটি মেয়র বিল ডে ব্লাসিও আবহাওয়া বিশেষজ্ঞদের সমালোচনা করে বলেন, কয়েক মিনিটের মধ্যেই পূর্বাভাস উপহাসে পরিণত হয়েছে। তিনি জানান, বিশেষজ্ঞরা তাকে সতর্ক করে জানিয়েছিলেন দিনভর তিন থেকে ছয় ইঞ্চি বৃষ্টিপাত হবে। কিন্তু সেন্ট্রাল পার্ক এলাকায় এক ঘণ্টাতেই বৃষ্টি হয়েছে তিন দশমিক ১৫ ইঞ্চি।

নিউ ইয়র্ক গভর্নর ক্যাথি হোসুল বলেন, ‘আমরা জানতাম না গত রাত আটটা ৫০ মিনিট থেকে নয়টা ৫০ মিনিটের মধ্যে আক্ষরিকভাবে স্বর্গ খুলে যাবে আর নিউ ইয়র্কের সড়কে নায়াগ্রা জলপ্রপাত মাত্রার পানি প্রবাহিত হবে।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status