|
রিয়াল ফিরেলো জয়ে
নতুন সময় স্পোর্টস ডেস্ক
|
![]() রিয়াল ফিরেলো জয়ে রিয়াল বেটিসের মাঠে খেলতে গিয়ে ১-০ গোলের জয় নিয়েই ঘরে ফিরেছে জিনেদিন জিদানের শিষ্যরা। গোলশূন্য প্রথমার্ধের পর ম্যাচের ৬১ মিনিটের সময় জয়সূচক গোলটি করেন দানি কারভাহাল। পুরো ম্যাচ জুড়ে মাদ্রিদের কঠিন পরীক্ষাই নিয়েছে বেটিস। বল দখলের লড়াইয়ে মাদ্রিদের চেয়ে খানিক এগিয়েই ছিল বেটিস। এমনকি আক্রমণের হিসেবেও ছিল তাদের আধিপত্য। মাদ্রিদ যেখানে ১৩ শটের মাত্র ৩টি রাখে লক্ষ্য বরাবর। সেখানে বেটিস ১১ শটের ৬টিই রেখেছিল লক্ষ্যে। কিন্তু গোলের দেখা পায়নি বেটিস। পাচ্ছিল না মাদ্রিদও। ম্যাচের ৬১ মিনিটের সময় দ্রুততার সঙ্গে কাউন্টার অ্যাটাকে ওঠে মাদ্রিদ। ভিনিসিয়াস জুনিয়রের কাছ থেকে বল ডান দিকে ক্রস বাড়ান বেনজেমা। দুর্দান্ত সাইড ভলিতে দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন কারভাহাল। এক গোলের জয়ের পর তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। পরের তিনটি দল সেভিয়া, ভ্যালেন্সিয়া ও মায়োর্কার পয়েন্টও সমান ৭। রিয়াল বেটিস ২ পয়েন্ট নিয়ে অবস্থান করছে ১৪ নম্বরে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
