|
রাজবাড়ীতে পুকুরে ডুবে ভাই বোনের মৃত্যু
সোহাগ মিয়া, রাজবাড়ী
|
![]() রাজবাড়ীতে পুকুরে ডুবে ভাই বোনের মৃত্যু সোমবার (২৩ আগস্ট) বিকেল ৫টার দিকে শিশুদের বাড়ীর পেছনের পুকুরে এই ঘটনা ঘটে। মৃত শিশু আলিফের চাচা সালাম জানান, আলিফ ও রুমাইয়াদের বাড়ী পাশাপাশি। সোমবার বিকালে তারা বাড়ীর পেছনে থাকা একটি পুকুরের পানিতে পড়ে ডুবে যায়।পরে তাদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। রাজবাড়ী সদর হাসপাতালের সিনিয়র স্টাফ ব্রাদার আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসার আগেই তারা মৃত্যুবরণ করেছিলো। পরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
বাগমারায় অবৈধ পুকুর খননবিরোধী অভিযান, ৩ ভেকু অকেজো, দুইজনের কারাদণ্ড
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
