ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
কেনো ভারতে পালিয়ে এসেছেন’ প্রশ্নে যা বললেন আফগান নারী এমপি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 24 August, 2021, 4:36 PM

কেনো ভারতে পালিয়ে এসেছেন’ প্রশ্নে যা বললেন আফগান নারী এমপি

কেনো ভারতে পালিয়ে এসেছেন’ প্রশ্নে যা বললেন আফগান নারী এমপি

তালেবান বাহিনী আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর দেশটি থেকে পালিয়ে দুই সংসদ সদস্য ভারতে আশ্রয় নিয়েছেন। এর মধ্যে একজন হলেন নারী এমপি আনারকলি কৌর হোনিয়ার।

সোমবার (২৩ আগস্ট) দিল্লিতে নেমে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

আনারকলির দাবি, তালেবান যা বলে আর যা করে, তার মধ্য অনেক ফারাক রয়েছে। মানবাধিকার এবং নারীদের অধিকার সেখানে লঙ্ঘিত হচ্ছে।

এক জনপ্রতিনিধি হয়েও কেন আফগানিস্তান থেকে পালালেন? এমন প্রশ্নে তিনি বলেন, সারাবিশ্ব জানে কী ঘটছে আফগানিস্তানে। সেখানকার পরিস্থিতি খুব দ্রুত বদলে গেছে। যা আশা করা যায়নি। সবাই অসহায়, ভয়ে আছে। দেশ আমাদের মা। তাকে ছেড়েই আসতে হয়েছে। অন্য কোনো উপায় ছিল না।

আনারকলি তালেবান নিয়ে নেতিবাচক ধারণা দিলেও তার বিপরীতে হেঁটেছেন কলকাতার যুবক তমাল ভট্টাচার্য। আফগানিস্তান থেকে ফিরে এসে তালেবানের প্রশংসা করেছেন তিনি।

তমাল বলেছেন, আমরা বাইরে থেকে তালেবানের ব্যাপারে যা জানি-শুনি, তা সম্পূর্ণ ভুল মনে হয়েছে আমার কাছে। তালেবানরা আমাদের সঙ্গে অত্যন্ত সুন্দর আচরণ করেছেন। আমাদের উদ্দেশে তারা বলেছে, ‘তোমরা আমাদের মেহমান। তোমাদের নিরাপত্তার সব দায়িত্ব আমাদের।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status