ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
টাঙ্গাইলে স্ত্রীকে খুন করার ৩ দিন পর স্বামীর আত্মহত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 23 August, 2021, 3:38 PM

টাঙ্গাইলে স্ত্রীকে খুন করার ৩ দিন পর স্বামীর আত্মহত্যা

টাঙ্গাইলে স্ত্রীকে খুন করার ৩ দিন পর স্বামীর আত্মহত্যা

টাঙ্গাইলের দেলদুয়ারে স্ত্রীকে খুন করার তিন দিন পর আত্মহত্যা করেছে স্বামী আলফাজ মিয়া (৪৫)। আজ সোমবার সকালে উপজেলার এলাসিনে নিজ বাড়ির আঙ্গিনার একটি গাছের থেকে ঝুলন্ত অবস্থায় লাশ তার উদ্ধার করেছে দেলদুয়ার থানা পুলিশ। মৃত আলফাজ মিয়া এলাসি ইউনিয়নের আগ এলাসিন গ্রামের মৃত রজব আলীর ছেলে।

দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন বলেন, আমরা প্রাথমিক ভাবে ধারণা করছি এটা আত্মহত্যা। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বুঝতে পারবো হত্যা না আত্মহত্যা।

উল্লেখ্য, গত ২০ আগস্ট আলফাজ মিয়া স্ত্রী বানু বেগমের লাশ পাওয়া যায় আটিয়া বৃদ্ধাশ্রমের পুকুরে। এ ঘটনার প্রধান আসামি ছিলেন স্বামী আলফাজ মিয়া।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status