ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
মিন্নিকে মুক্ত করা আইনজীবীরা বিনা পয়সায় লড়বেন পরীমণির পক্ষে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 23 August, 2021, 12:23 PM
সর্বশেষ আপডেট: Monday, 23 August, 2021, 12:32 PM

মিন্নিকে মুক্ত করা আইনজীবীরা বিনা পয়সায় লড়বেন পরীমণির পক্ষে

মিন্নিকে মুক্ত করা আইনজীবীরা বিনা পয়সায় লড়বেন পরীমণির পক্ষে

পরীমণির পক্ষে বিনা পয়সায় মামলা লড়বেন সুপ্রিম কোর্টের একদল আইনজীবী। সিনিয়র আইনজীবী জেড আই খান পান্নার নেতৃত্বে তারা এই আইনি লড়াই করবেন। নিজ ফেসবুক পোস্টে এ ঘোষণা দেন জেড আই খান পান্না। যেখানে তিনি লিখেন, ‘পরীমণির মামলা বিনা পারিশ্রমিকে করার সিদ্ধান্ত নিয়েছি। যারা সঙ্গে থাকতে চান থাকবেন।’

জেড আই খান পান্না গণমাধ্যমকে বলেন, পরীমণির পক্ষে বিনা পয়সায় আইনি লড়াই করব। আমার সঙ্গে একদল আইনজীবী থাকবেন। আইনজীবী দলে রয়েছেন- অ্যাডভোকেট মাক্কিয়া ফাতেমা ইসলাম, অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল, মাহরিন মাসুদ ভূঁইয়া, আয়েশা আক্তার, রোহানী সিদ্দিকা, রোহানী ফারুক খান, দেবাজিৎ দেবনাথ, মশিউর রহমান রিয়াদ, মানিবেন্দ্র রায় মন্ডল, নাজমুস সাকিব, ইয়াসমিন ইতি প্রমুখ আইনজীবী।

এর আগে বরগুনার রিফাত হত্যা মামলায় তার স্ত্রী আয়েশা আক্তার মিন্নির পক্ষে আইনি লড়াই করে জামিনে মুক্ত করেছিলেন আইনজীবী পান্না। পরে ওই মামলায় মিন্নিকে মৃত্যুদণ্ড দেয় বরগুনার আদালত।

গত ৪ আগস্ট রাতে বনানীর বাসা থেকে পরীমণি ও তার সহযোগী দীপুকে আটক করে র‍্যাব। এ সময় পরীমণির বাসা থেকে বিভিন্ন মাদক জব্দ করা হয়। ৫ আগস্ট র‍্যাব-১ বাদী হয়ে মাদকদ্রব্য আইনে পরীমণি ও তার সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করে।

গত ৫ আগস্ট পরীমণি ও দীপুর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ। গত ১০ আগস্ট পরীমণি ও আশরাফুল ইসলাম দীপুর আরও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status