ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
তালেবানের ভয়ে দেশছাড়া হয়েছেন সালমানের নায়িকাও
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 23 August, 2021, 11:40 AM

তালেবানের ভয়ে দেশছাড়া হয়েছেন সালমানের নায়িকাও

তালেবানের ভয়ে দেশছাড়া হয়েছেন সালমানের নায়িকাও

কাবুল বিমানবন্দরে দেশ ছাড়তে মরিয়া আফগানদের ঢল অব্যাহত রয়েছে। তাদের নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে মার্কিন ও ব্রিটিশ সেনারা। দেশত্যাগ ঠেকাতে বোমা হামলাসহ নির্যাতন চালাচ্ছে তালেবান। কয়েক সপ্তাহের মধ্যেই নতুন সরকারের রূপরেখা চূড়ান্ত করার ঘোষণা দিয়েছে তালেবান।

তালেবানের ভয়ে দেশ ছেড়ে পালিয়েছিলেন হাজার হাজার মানুষ। সেই মানুষের ভিড়ে ছিলেন বলিউড সুপারস্টার সালমান খানের সহ-অভিনেত্রী ওয়ারিনা হোসেন। আফগানিস্তান তালেবানদের দখলে যাওয়ায় আতঙ্ক ঘিরে ধরেছে তাকেও। মনে পড়ছে ২০ বছর আগের কথা।

২০০১ সালে তালেবানদের হাত থেকে বাচতে আফগানিস্তান ছেড়ে ভারত পালিয়ে এসেছিল ওয়ারিনার পরিবার। এখন স্থায়ীভাবে ভারতে বসবাস করলেও ঠিকই মনে পরে আফগানিস্তানের দিনগুলোর কথা। সপরিবার বনভোজন করার দিনগুলো ভেসে ওঠে তার চোখের সামনে। ওয়ারিনা সেই দিনগুলির সঙ্গে এখনকার সময়কে তুলনা করে ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, এখন সে দেশে শুধু শোষণ এবং অত্যাচারের বাতাস বইছে। আগের মত‌ো সুন্দর আফগানিস্তান বোধহয় আর ফিরবে না।


ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, আবার শরণার্থীর সংখ্যা বাড়বে। আমি জানি, এত মানুষকে জায়গা দেওয়া সম্ভব নয় কোনও দেশের পক্ষেই। কিন্তু তাও আমি অনুরোধ করব এই কঠিন সময়ে আফগানদের পাশে দাঁড়ান। আমি চাই না আফগান মহিলারা নিজেদের দেশেই দ্বিতীয় শ্রেণির নাগরিক হয়ে বসবাস করুক। আমি সৌভাগ্যবান যে ভারত সে সময়ে আমাকে ও আমার পরিবারকে গ্রহণ করেছিল।

‘দাবাং ৩’-এর অভিনেত্রীর ভয়, মহিলাদের এখন শুধু প্রজননের যন্ত্র হিসেবে ব্যবহার করা হবে। সেটা তিনি কোনও দিনও চান না।
ওয়ারিনার আক্ষেপ, গত ২০ বছর ধরে তিল তিল করে সে দেশ উন্নতির মুখ দেখছিল, কিন্তু এখন সেসব প্রচেষ্টা শেষ হয়ে গেল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status