ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
ধনকুবের বিল গেটসকেও বোকা বানিয়েছেন যে পাকিস্তানি ব্যবসায়ী, অতঃপর…
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 23 August, 2021, 11:37 AM

ধনকুবের বিল গেটসকেও বোকা বানিয়েছেন যে পাকিস্তানি ব্যবসায়ী, অতঃপর…

ধনকুবের বিল গেটসকেও বোকা বানিয়েছেন যে পাকিস্তানি ব্যবসায়ী, অতঃপর…

নাম তার আরিক নাকভি, একজন পাকিস্তানি ব্যবসায়ী। তার ছিল আবরাজ গ্রুপ নামক একটি বেসরকারি সমবায় প্রতিষ্ঠান। তিনি ছিলেন ওই প্রতিষ্ঠানের প্রধান।

তিনি বিশ্বের অনেক ধনী ও ক্ষমতাধর ব্যক্তিকে বোকা বানিয়ে হাতিয়ে নিয়েছেন মিলিয়ন মিলিয়ন ডলার। এই তালিকায় রয়েছেন আমেরিকান ধনকুবের মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসও।

সিমন ক্লার্ক ও উইল লিউসের সদ্য প্রকাশিত একটি বইয়ে এই তথ্য উঠে এসেছে।

এতে বলা হয়েছে, আরিফ নাকভি বিল গেটসকে বোকা বানিয়ে ১০০ মিলিয়ন ডলার হাতিয়ে নিয়েছিলেন।

আরিফ নাকভি বিশ্বের শীর্ষ ধনীদের কাছ থেকে জনকল্যাণমূলক কাজের কথা বলে অর্থ সংগ্রহ করতেন। তিনি সময় কাটাতেন ধনী ও ক্ষমতাধর ব্যক্তিদের সাথে। যার মধ্যে আছে বিল গেটস, বিল ক্লিনটন এবং গোল্ডম্যান স্যাকসের সাবেক সিইও লয়েড ব্ল্যাঙ্কফেইনের মতো ব্যক্তিরাও।

দাভোস এবং অন্যান্য বেশ কিছু সম্মেলনে বিল গেটসের সাথে আরিফের আলাপ হয় বলে বইটিতে দাবি করা হয়েছে। সেখানে বিল গেটসের সাথে লম্বা সময় আলোচনা করেন আরিফ। দু’জনেই একমত হন যে, পাকিস্তানের পরিবার পরিকল্পনা কর্মসূচির জন্য তাদের একত্রে কাজ করা উচিত। বিল গেটস আরিফের কোথায় এতোটাই মুগ্ধ হন যেন তিনি এমন কারও সাথেই পরিচিত হতে চাচ্ছিলেন। এর পর গেটস ফাউন্ডেশন আরিফের প্রতিষ্ঠানের জন্য ১০০ মিলিয়ন ডলার অনুদান দেয় যাতে পাকিস্তানে মার্কেট, হাসপাতাল ও ক্লিনিক প্রতিষ্ঠা করা হয়।

এমনভাবেই শীর্ষ ধনীদেরকে প্রতারিত করে বড় অঙ্কের অর্থ সংগ্রহ করে তা আত্মসাৎ করেছেন আরিফ, বলা হয়েছে সিমন ক্লার্ক ও উইল লিউসের সদ্য প্রকাশিত বইয়ে।

বইটিতে বলা হয়েছে, বেশ কয়েকজন শীর্ষ ধনীর কাছ থেকে জনকল্যাণের কথা বলে প্রায় ৭৮০ মিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করেছিলেন আরিফ নাকভি। কিন্তু সেই তহবিলের ৩৮৫ মিলিয়ন ডলার ব্যয়ের কোনও হিসাব পাওয়া যায়নি।

অবশেষে, ২০১৯ সালের ১০ এপ্রিল তারিখে প্রতারণার অভিযোগে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় আরিফ নাকভিকে। তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ার পর তাকে কারাদণ্ড দেন আদালত।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status