ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
স্কুল বন্ধ, জুয়ার আসরে ৩ শিক্ষক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 27 July, 2021, 6:46 PM

স্কুল বন্ধ, জুয়ার আসরে ৩ শিক্ষক

স্কুল বন্ধ, জুয়ার আসরে ৩ শিক্ষক

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পুলিশ অভিযান চালিয়ে জুয়ার বোর্ড থেকে দুই মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আরেক সহকারী শিক্ষককে আটক করে। সোমবার রাতে উপজেলার রামদিয়া বাজার থেকে তাদেরকে আটক করা হয়।

ভোর রাতে তাদেরকে আলমডাঙ্গা থানায় নিয়ে আসা হয়। জীবনে আর জুয়া খেলবে না এমন শর্তযুক্ত মুচলেকায় স্বাক্ষর নিয়ে সকালে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে।

জুয়ার আসর থেকে আটক তিন শিক্ষক হলেন- উপজেলার ঘোলদাড়ি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধানশিক্ষক আব্দুল হান্নান (৫৪), ঘোলদাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন (৫৮) ও জেসিবি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (গণিত) আব্দুর রাজ্জাক।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর বলেন, শিক্ষক হিসেবে তারা সমাজের সম্মানিত ব্যাক্তি। তাছাড়া বিভিন্ন মহলের অনুরোধ ছিল। সবকিছু বিবেচনা করে মুচলেকায় স্বাক্ষর করিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status