ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 27 July, 2021, 5:08 PM

ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

হবিগঞ্জের নবীগঞ্জে ছোট ভাইয়ের হাতে গৌরাঙ্গ দাশ (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার বিকেলে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।

অভিযুক্ত ভাইয়ের নাম গোপেন দাশ(৩৮)। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ১০ টায় উপজেলার ভাকৈর ইউনিয়নের হলিমপুর পশ্চিম পাড়ায় টাকা লেনদেন নিয়ে গৌরাঙ্গ দাশ ও গোপেন দাশের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুই ভাইর মধ্যে হাতাহাতি শুরু হয়। ছোট ভাই গোপেন দাশ কিল ঘুসি মারলে বড় ভাই গুরুতর আহত হয়ে পড়েন। পরে প্রতিবেশীরা গৌরাঙ্গকে উদ্ধার করে বিকেলে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশের একটি টিম হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠায়।

নবীগঞ্জ থানার ওসি মো. ডালিম আহমেদ জানান, দুই ভাইয়ের মধ্যে টাকা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বড় ভাই ছোট ভাইকে চড় দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ছোট ভাই বড় ভাই গৌরাঙ্গকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তবরত চিকিৎসক গৌরাঙ্গকে মৃত ঘোষণা করে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status