ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
ফেসবুকে নারী সহপাঠীকে যৌন হয়রানি, তোলপাড় বুয়েট
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 27 July, 2021, 12:08 PM

ফেসবুকে নারী সহপাঠীকে যৌন হয়রানি, তোলপাড় বুয়েট

ফেসবুকে নারী সহপাঠীকে যৌন হয়রানি, তোলপাড় বুয়েট

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে একই ব্যাচের চার সহপাঠীর বিরুদ্ধে। এ ঘটনায় তোলপাড় শুরু হয়েছে দেশের অন্যতম সর্বোচ্চ এই বিদ্যাপীঠে। এরইমধ্যে এ ঘটনায় একটি তদন্ত কমিটি করা হয়েছে।

ফেসবুকে যৌন হয়রানির এ ঘটনায় প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আর সামাজিক অবক্ষয়ের কারণেই এমন ঘটনা ঘটছে বলে মনে করছেন সমাজবিজ্ঞানীরা।
অভিযুক্তদের সবাই সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী। এদের একজন জারিফ হোসেইন। যিনি একই ব্যাচের স্থাপত্য বিভাগের এক নারীকে শিক্ষার্থীকে উত্যক্ত করতে শুরু করেন। চাহিদামতো সায় না পেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে চালিয়ে যান যৌন হয়রানি। ন্যাক্কারজনক এই কাজে তাকে সহায়তা করেন ৩ সহপাঠী- জাহিদ মনোয়ার চৌধুরী, জারিফ ইকরাম ও সালমান সায়ীদ।

এ নিয়ে ভুক্তভোগীর অভিযোগ পেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অপরাধ করে পার পেয়ে যাবার অপসংস্কৃতি এবং মুল্যবোধের সংকটই এমন অবক্ষয়ের জন্য দায়ী বলে মনে করেন সমাজবিজ্ঞানীরা।

সন্তানকে শুধু ভালো ছাত্র হিসেবে না, ভালো মানুষ হিসেবে গড়ে তুলতেও অভিভাবকদের পরামর্শ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status