ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
চলন্ত মোটরসাইকেলে শাড়ির আঁচল পেঁচিয়ে শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 27 July, 2021, 12:06 PM

চলন্ত মোটরসাইকেলে শাড়ির আঁচল পেঁচিয়ে শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু

চলন্ত মোটরসাইকেলে শাড়ির আঁচল পেঁচিয়ে শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু

নেত্রকোনায় চলন্ত মোটরসাইকেলে ওড়না পেঁচিয়ে এক শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার নাম সেলিনা পারভীন শেলী। তিনি নেত্রকোনার দত্ত উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। আজ মঙ্গলবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে গত শনিবার (২৪ জুলাই) সকালে স্কুলে শিক্ষকদের সাথে জরুরি বৈঠকে অংশগ্রহণ করতে তিনি স্বামী শফিকুল ইসলামের সাথে মোটরসাইকেল যোগে নেত্রকোনা যাচ্ছিলেন। পথিমধ্যে পৌনে ১২টায় শহরের মোক্তারপাড়া এলাকায় পৌঁছাতেই শাড়ির আঁচল মোটরসাইকেলের চাকায় পেঁচিয়ে পড়ে যান।
পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আশংকাজনক অবস্থায় চিকিৎসক আইসিইউতে রাখেন। নিহতের দেবর জহিরুল কবির শাহীন জানান, ঈদুল আজহায় সবাই গ্রামের বাড়ি গিয়েছিলেন। আমাদের বাড়ির কাছাকাছিই সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের ফচিকা গ্রামে ভাবির বাবার বাড়ি।

স্কুলের প্রধান শিক্ষক শাহজাহান কবির সাজু জানান, সেলিনা পারভীন ক্লাস টেনের এসাইনমেন্ট কমিটির আহ্বায়ক ছিলেন। তিনি আমাকে সকাল সাড়ে নয়টায় ফোন করেছিলেন। শ্রেণি শিক্ষকদের সাথে সভায় বসার জন্য আসছিলেন। এদিকে পরিবারের পাশাপাশি প্রিয় শিক্ষক নিহতের ঘটনায় স্কুলের নতুন পুরাতন সকল শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।




পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status