ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
জঙ্গলে ব্যাগভর্তি ৫০০ টাকার নোট, ব্যাপক চাঞ্চল্য
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 26 July, 2021, 8:31 PM

জঙ্গলে ব্যাগভর্তি ৫০০ টাকার নোট, ব্যাপক চাঞ্চল্য

জঙ্গলে ব্যাগভর্তি ৫০০ টাকার নোট, ব্যাপক চাঞ্চল্য

জঙ্গল পরিষ্কার করতে গিয়েছিলেন কর্মীর‌া। সেই সময় তারা দেখেন একটি ব্যাগ পড়ে রয়েছে। শুরুতে ভেবেছিলেন, ভেতরে হয়তো অকেজো কিছু রয়েছে। কিন্তু না! ব্যাগের ভেতর অসংখ্য ৫০০ টাকার নোট।

২০১৬ সালের ৮ নভেম্বরে ভারতে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের ঘোষণা দেয় নরেন্দ্র মোদী। এরপর দেশজুড়ে একেবারে হই হই কাণ্ড। এটিএমের সামনে দীর্ঘ লাইন। কালো টাকা ও অবৈধ লেনদেন রুখতে বিশেষ ব্যবস্থা নেয় সরকার।

তারপর প্রায় এতগুলো বছর পেরিয়ে যাওয়ার পরে দুর্গাপুরে ঝোপঝাড়ের মধ্যে থেকে উদ্ধার ব্যাগভর্তি বাতিল ৫০০ টাকার নোট। এর মধ্যে বেশ কিছু নোট আংশিক ছেঁড়া ছিল।

পশ্চিমবঙ্গের দুর্গাপুর শহরের ২২ নম্বর ওয়ার্ডের এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কিন্তু কীভাবে ব্যাগটি এলো তা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। এরই মধ্যে টাকাগুলো বাজেয়াপ্ত করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র বলছে, ব্যাগের মধ্যে প্রায় ৪০ হাজার টাকা ছিল। কিন্তু কারা এই টাকাগুলে‌া এখানে রাখল তা নিয়েই রহস্য দানা বেঁধেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status