ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
বিয়ে বাড়ি থেকে বরকে নিয়ে পালাল ঘোড়া
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 24 July, 2021, 3:58 PM

বিয়ে বাড়ি থেকে বরকে নিয়ে পালাল ঘোড়া

বিয়ে বাড়ি থেকে বরকে নিয়ে পালাল ঘোড়া

ঘোড়ায় চেপে বর এসেছিলেন কনের বাড়ি। স্বাগত জানাতে কনেপক্ষ বাজি ফাটাতেই বাধল বিপদ! বাজির আওয়াজে ভয় পেয়ে বরকে পিঠে নিয়েই দিগ্বিদিক ভুলে দৌড় লাগাল ঘোড়া। বরকে ধরতে পেছন পেছন ছুটল পাত্র-পাত্রী দুই পক্ষই। এমন ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সম্প্রতি ভারতের রাজস্থানের রামপুরা গ্রামে বিয়ে বাড়িতে এই ঘটনা ঘটেছে। বরযাত্রীদের নিয়ে ঘোড়ায় চেপে বিয়ের আসরে এসেছিলেন বর। বরযাত্রীকে অভ্যর্থনা জানানোর ঢালাও বন্দোবস্ত ছিল কনে পক্ষেরও। বর আসতেই বাজি-পটকা ফাটাতে শুরু করে তারা। তাতেই ভয় পেয়ে যায় বরের ‘বাহন’। কনের বাড়ির সামনে থেকেই দৌড় চলে যায় ঘোড়াটি। পিঠে বরকে নিয়েই।

ভিডিও দেখা যাচ্ছে, ছুটন্ত ঘোড়ার পিঠ থেকে নামার চেষ্টা করছেন বর। তবে শেষপর্যন্ত ব্যর্থ হন। বরকে বাঁচাতে ঘোড়ার পেছনে ছোটেন বরযাত্রীরা। গাড়ি এবং বাইকে চেপে পিছু ধাওয়া করেন কনের আত্মীয়রাও। শেষে চার কিলেমিটার প্রাণপণ দৌড়ে থামে ঘোড়াটি। শেষ পর্যন্ত অবশ্য বরকে সুস্থ অবস্থাতেই উদ্ধার করা হয়। তাকে সুরক্ষিত ভাবেই নিয়ে আসা হয় বিয়ের আসরে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status