ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৯ মে ২০২৬ ২৬ বৈশাখ ১৪৩৩
স্ত্রীর অনুরোধে লাইফ সাপোর্টে থাকা স্বামীর থেকে সংগ্রহ করা হল শুক্রাণু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 23 July, 2021, 2:21 PM

স্ত্রীর অনুরোধে লাইফ সাপোর্টে থাকা স্বামীর থেকে সংগ্রহ করা হল শুক্রাণু

স্ত্রীর অনুরোধে লাইফ সাপোর্টে থাকা স্বামীর থেকে সংগ্রহ করা হল শুক্রাণু

করোনা আক্রান্ত স্বামী হাসপাতালে ভর্তি। রয়েছেন লাইফ সাপোর্টে। কিন্তু স্ত্রী চান সন্তান ধারণ করতে। সেই কারণেই লাইফ সাপোর্টে থাকা স্বামীর শুক্রাণু সংগ্রহ করল হাসপাতাল।

সম্প্রতি ভারতের গুজরাটে ঘটেছে এই ঘটনা। রাজ্যের হাইকোর্টে শুক্রাণু সংগ্রহের আবেদন নিয়ে গিয়েছিলেন স্ত্রী। সেই আবেদনে সাড়া দেয় আদালত।

আদালতের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয় মঙ্গলবার বিকেলের মধ্যে গোটা প্রক্রিয়া সম্পন্ন করতে। আদালতের নির্দেশ মেনে মঙ্গলবার বিকেলেই প্রক্রিয়া সম্পন্ন করল হাসপাতাল। এর ফলে আইভিএফ পদ্ধতিতে হাসপাতালে ভর্তি ব্যক্তির স্ত্রী সন্তান ধারণ করতে পারবেন।

বেসরকারি হাসপাতালের জোনাল ডিরেক্টর অনিল নাম্বিয়ার জানিয়েছেন, মঙ্গলবার রাতেই সফলভাবে শুক্রাণু সংগ্রহ করেছে হাসপাতাল।

হাসপাতালের পক্ষ থেকে বলা হয়েছে, এই বিষয়ে রোগীর পরিবারের লোকেরা আগে থেকেই আবেদন করেছিলেন। কিন্তু গোটা প্রক্রিয়া সম্পন্ন করতে দরকার ছিল আক্রান্তের অনুমতি। কিন্তু তিনি লাইফ সাপোর্টে রয়েছেন, অনুমতি দেওয়ার মতো ক্ষমতা নেই তার। সে ক্ষেত্রে শেষ ভরসা ছিল আদালত। আদালত নির্দেশ দেওয়ার পরেই দ্রুত প্রক্রিয়া শেষ করা হয়েছে।

হাসপাতালে আদালতের নির্দেশ চাওয়ায় ওই ব্যক্তির স্ত্রী আলাদা করে আবেদন করেন। আদালত গোটা পরিস্থিতি খতিয়ে দেখে জানায়, একান্ত প্রয়োজনীয় পরিস্থিতিতে অনুমতি দেওয়া হচ্ছে। সরকারি আইনজীবীকে দ্রুত হাসপাতালের সিদ্ধান্তের কথা জানিয়ে দিতে বলা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status