ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৬ বৈশাখ ১৪৩৩
স্বামীর মোবাইল ধরায় সোয়া লাখ টাকা জরিমানা করা হয় স্ত্রীকে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 23 July, 2021, 2:23 PM

স্বামীর মোবাইল ধরায় সোয়া লাখ টাকা জরিমানা করা হয় স্ত্রীকে

স্বামীর মোবাইল ধরায় সোয়া লাখ টাকা জরিমানা করা হয় স্ত্রীকে

একজন স্ত্রীর স্বামীর সব কিছুর উপর অধিকার আছে। স্বামীর যা আছে সবই স্ত্রীর। স্বামীর গাড়ি-বাড়ি, টাকা-পয়সা সবই। তবে কোনো কোনো ছেলে মানুষ আছে তাদের ফোন স্ত্রীকে ধরতে দেয়া হয় না। ফোন ধরলে তা নিয়ে তুমুল কাণ্ড করে সংসারে।

আবারও তেমনটাই ঘটেছে একজন স্ত্রীর সঙ্গে। স্বামীর মোবাইল ফোন ধরছে স্ত্রী। আর তাতে তার গোপনীয়তা ভঙ্গ হয়েছে। তাই স্বামীকে মোটা অংকের ক্ষতিপূরণ দিতে স্ত্রীকে নির্দেশ দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ’র একটি সিভিল কোর্ট। খবর খালিজ টাইমসের।

আদালত বলেন, স্বামীর মোবাইল ফোনে নজরদারি করে তার গোপনীয়তা ভঙ্গ করেছেন স্ত্রী। ওই স্ত্রী তার স্বামীর মোবাইল ফোন থেকে ছবি এবং রেকর্ডিংস স্থানান্তর করেছে। পরে সেগুলো স্বামীর পরিবারের সবাইকে দেখান স্ত্রী। যাতে করে তার ইমেজ নষ্ট হয়। এরপর ওই স্ত্রীর কাছে ক্ষতিপূরণ চেয়ে আদালতে মামলা করেন।

তিনি জানান, এই মামলা চালাতে গিয়ে তাকে আদালতে হাজিরা দিতে হয়েছে। হাজিরা দিতে গিয়ে তিনি ঠিক মতো অফিসে যেতে পারেননি। তাই তার বেতন কাটা গেছে। তাছাড়া আইনজীবীকেও অনেক টাকা দিতে হয়। এ ঘটনা তার মানসিক ক্ষতি করেছে। তবে স্ত্রীর পক্ষের আইনজীবী বলেন, ওই ব্যক্তি তার ক্লায়েন্টকে মৌখিকভাবে নিপীড়ন করেছে। তাকে ঘর থেকেও বের করে দিয়েছে। তাই তার ক্লায়েন্ট বিপাকে পড়েন। এদিকে নজরদারির অভিযোগ প্রমাণিত হওয়ায় স্ত্রীকে ক্ষতিপূরণ বাবদ ৫ হাজার ৪৩১ দিরহাম বা প্রায় সোয়া লাখ টাকা দিতে বলা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status