ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৬ বৈশাখ ১৪৩৩
এক বয়ফ্রেন্ডকে বিয়ে করতে চান যমজ বোন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 23 July, 2021, 2:26 PM

এক বয়ফ্রেন্ডকে বিয়ে করতে চান যমজ বোন

এক বয়ফ্রেন্ডকে বিয়ে করতে চান যমজ বোন

যমজ দুই বােন মানসী আর মান্য কথা আমরা শুনেছি। তাদের ছােটবেলা থেকেই সবাই রীতিমতাে গুলিয়ে ফেলত দুজনকে একসঙ্গে দেখলে। তাদের মুখ ও চেহারা একই রকম। মানসী আর মান্য মতো অনেক যমজদের গল্প আমরা শুনেছি। আজ যাদের কথা বলবো তাদের গল্পটা একটু ভিন্ন। বলছি অস্ট্রেলিয়ার যমজ দুই বোনের কথা। তাদের নাম আনা ডিচিকোয়ে ও লুসি।  

তারা দাবি করেন তাদের মতো যমজ দুনিয়ায় দ্বিতীয় নেই। তাদের সম্পর্ক যেন এক অন্য পর্যায়ে নিয়ে গেছেন। কেউ কাউকে ছাড়া থাকতে পারবেন না, তাই এখন একজনের সঙ্গেই প্রেম করছেন অস্ট্রেলিয়ার এই যমজ দুই বোন। আনা ডিচিকোয়ে এবং তার যমজ বোন লুসি সবকিছু ভাগাভাগি করেন। ৩৫ বছর বয়সী দুই বোনের বিছানা, জামা-কাপড় এমনকি বয়ফ্রেন্ডকেও শেয়ার করছেন। ২০১২ সাল থেকে বেন বায়ার্নকে ডেট করছেন দুই বোন মিলে।

দুই বোন বলেন, তারা একসঙ্গে দুইজন টয়লেটে যান এবং গোসলও করেন। দুজন এতবেশি মাখামাখি করে থাকেন যে, তাদের ‘বিশ্বের সবচেয়ে একই রকম যমজ’ বলে বর্ণনা করা হয়। অস্ট্রেলিয়ার পার্থের বাসিন্দা এই দুই বোন জানান, তারা বায়ার্নকে বিয়ে করতে চান। তবে সেটা আইনত নিষিদ্ধ। আনা বলেন, যেদিন প্রথম বায়ার্নের সঙ্গে আমাদের পরিচয় হয়, সেদিন আমরা দুই বোনই তাকে কিস করেছি। এটা শুরু থেকেই দারুণ ছিল। আমরা তখন থেকেই ডেট শুরু করি। সে আমাদের সমানভাবে ভালোবাসে। আমাদের একজনের জন্য সে যা করেন, অন্যজনের জন্যও তা করে বায়ার্ন।

বায়ার্ন শুরুতে এটা মানতে পারেনি। তবে বায়ার্ন দুই বোনের সম্পর্কটাকে উপলব্ধি করতে পেরেছে। তাই এক বিছানাও ভাগাভাগি করেছে এই তিনজন। আনা বলেন, আমরা একে অপরকে এক পাও চলতে পারি না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status