ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
প্রথমবার প্রকাশ হলো সাকিবের ছেলের ছবি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 17 July, 2021, 3:17 PM

প্রথমবার প্রকাশ হলো সাকিবের ছেলের ছবি

প্রথমবার প্রকাশ হলো সাকিবের ছেলের ছবি

জিম্বাবুয়ের বিপক্ষে গতকালই ওয়ানডে ক্যারিয়ারে তৃতীয়বার পাঁচ উইকেট তুলে নিয়েছেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। আর আজ শনিবার ভক্তদের জন্য আরও একটা উপহার দিলেন সাকিব এবং তার জীবনসঙ্গী উম্মে আহমেদ শিশির। তাদের তৃতীয় সন্তান ইজহানের ছবি প্রথমবারের মতো দেখা গেল সোশ্যাল সাইটে। আজ শনিবার দুপুরে সাকিব এবং শিশিরের ভেরিফায়েড ফেসবুক পেইজে এই ছবিটি পোস্ট করা হয়।

ছবি পোস্ট করে শিশির লিখেছেন, 'আমাদের শিশুপুত্র ইজহাকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। সবার কাছে অনুরোধ, আপনারা ওর জন্য প্রার্থনা করবেন। মাশআল্লাহ
আলহামদুলিল্লাহ।' অন্যদিকে অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সাকিব বলেন, 'আমার ছেলে সন্তান আইজাহ। সবাই তার জন্য দোয়া করবেন।'

উল্লেখ্য, সাকিব-শিশির দম্পতির দুটি কন্যাসন্তান আছে। ২০১৫ সালে জন্ম হয় তাদের প্রথম সন্তান আলাইনার এবং গত বছরের ২৪ এপ্রিল দ্বিতীয় সন্তান হিসেবে জন্ম হয় ইররামের। গত ১ জানুয়ারির সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে তৃতীয় সন্তান আসার খবর জানান সাকিব। তখন সাকিব তার পোস্টে লিখেছিলেন— 'নতুন বছর, নতুন শুরু, নতুন সংযোজন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।'

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status