ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
করোনা আক্রান্ত রোগী কেনাকাটা করছেন বাজারে!
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 17 July, 2021, 12:29 PM

করোনা আক্রান্ত রোগী কেনাকাটা করছেন বাজারে!

করোনা আক্রান্ত রোগী কেনাকাটা করছেন বাজারে!

মহামারি করোনাভাইরাস সংক্রমণ সারা বিশ্বে আতঙ্ক ছড়াচ্ছে। আক্রান্তরা রয়েছে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। কেউ হাসপাতালে কেউবা থাকছেন নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টিনে। সরকারের দায়িত্বশীল কর্মকর্তা-কর্মচারীরা রয়েছেন সার্বক্ষণিক মানুষকে সচেতন করার কাজে। প্রশাসন রয়েছে কঠোর অবস্থানে।

এমন পরিস্থিতিতে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সদরে অবস্থিত সোনালি ব্যাংক শাখার দায়িত্বে থাকা ক্যাশিয়ার জিয়া উদ্দিন (৩৫) ঘটিয়েছেন উল্টো ঘটনা। করোনাভাইরাসে আক্রান্ত হয়েই তিনি নিজেই বাজারে এসে মাছ, মাংসসহ বিভিন্ন পণ্য সামগ্রী কিনেছেন। এতে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

তার করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি গত বুধবার নিশ্চিত হওয়া গেছে। এছাড়া তাহিরপুর উপজেলায় পাঁচজন ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে চারজন ব্যক্তিই তাহিরপুর সোনালী ব্যাংকে কর্মরত। গতকাল শুক্রবার সকাল ১০টায় তাহিরপুর উপজেলার সদর বাজারে জিয়া উদ্দিনকে পণ্য সামগ্রী ক্রয় করতে দেখা যায়। এরপরই বাজারের প্রত্যক্ষদর্শী ফার্মাসিস্ট অনির্বাণ দাস সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিষয়টি নিয়ে একটি ষ্ট্যাটাস দেন।

তিনি জানান, শুক্রবার সকাল ১১টার দিকে জিয়া উদ্দিন সাহেবকে বাজারে দেখতে পেয়ে করোনায় আক্রান্ত হয়েও বাজারে আসার বিষয় নিয়ে প্রশ্ন করলে, তিনি বলেন, “করোনা আক্রান্ত হলেও শরীরে কোনো সমস্যা নেই, তাই বাজারে আসছি”। এ সময় তাকে মুরগি ক্রয় করতে দেখা যায়।’

তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা মির্জা রিয়াদ হাসান বলেন, ‘জিয়া উদ্দিনের করোনায় আক্রান্ত হয়েছেন। জিয়া উদ্দিনের করোনাভাইরাস সংক্রমণের বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাকে হোম কোয়ারেন্টিন থেকে চিকিৎসার নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু তিনি কীভাবে হোম কোয়ারেন্টিনে থেকে বাজারে এসে ঘোরাফেরা করতে পারেন বিষয়টি নিয়ে আমরা সবাই হতবাক।’

তাহিরপুর উপজেলা সদর সোনালী ব্যাংক শাখার ব্যবস্থাপক মো. আব্দুর গফুর বলেন, ‘ব্যাংক থেকে তাকে আগেই রিলেজ দেওয়া হয়েছে। তার হোম কোয়ারেন্টিনে থাকার কথা। আর শুক্রবার ছুটির দিন ব্যাংক বন্ধ। খবর পেয়ে তাকে দ্রুত হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।’

এ বিষয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো রায়হান কবির জানান, করোনা আক্রান্ত ব্যক্তি বাজারে আসার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ব্যাংক ব্যবস্থাপকের সঙ্গে কথা বলে হোম কোয়ারেন্টিনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এছাড়া সোনালী ব্যাংকের দায়িত্বরত সবাইকে নমুনা পরীক্ষার নির্দেশনা দেওয়া হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status