ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
কাশ্মীরি বাবা ও ব্রিটিশ মায়ের বিচ্ছেদের পর কীভাবে কেটেছে ক্যাটরিনার ছোটবেলা?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 17 July, 2021, 11:05 AM

কাশ্মীরি বাবা ও ব্রিটিশ মায়ের বিচ্ছেদের পর কীভাবে কেটেছে ক্যাটরিনার ছোটবেলা?

কাশ্মীরি বাবা ও ব্রিটিশ মায়ের বিচ্ছেদের পর কীভাবে কেটেছে ক্যাটরিনার ছোটবেলা?

১৬ জুলাই, শুক্রবার ৩৮ পা রাখলেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। ২০০৫ সালে ‘বুম’ ছবি দিয়ে বলিউডে পা রাখেন ক্যাটরিনা, যদিও সেই ছবি বক্স অফিসে বিফল হয়। পরবর্তীকালে ‘ম্যায়নে প্যায়ার কিউ কিয়া’, ‘ওয়েলকাম’, ‘নামাস্তে লন্ডন’ সহ বলিউডের একাধিক ছবিতে সাফল্য পান ক্যাট।

জন্মের পর অভিনেত্রীর নাম রাখা হয়েছিল ক্যাটরিনা টার্কুট। ক্যাটরিনা কাইফ প্রকৃতপক্ষে ব্রিটিশ নাগরিক। তিনি ভিসা নিয়ে ভারতে রয়েছেন।
ক্যাটরিনা বাবার নাম মুহাম্মদ কাইফ, যিনি প্রকৃতপক্ষে কাশ্মীরি বংশোদ্ভূত, তবে পরে ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে সেখানে ব্যবসা শুরু করেন। ক্যাটরিনার মা সুজান টার্কুট, ব্রিটেনের বাসিন্দা।

ব্রিটিশ নাগরিক হলেও ক্যাটরিনার জন্ম হংকংয়ে, তার শৈশব কেটেছে আমেরিকাতে। কৈশোরে অবশ্য ক্যাটরিনা ফের ব্রিটেনে চলে আসেন, সেখানেই তার স্কুল ও কলেজ জীবন কাটে।

ক্যাটরিনা কাইফরা মোট ৬ বোন এ এক ভাই। অভিনেত্রী যখন ছোট, তখনই তার বাবা-মায়ের বিচ্ছেদ হয়ে যায়। ক্যাটের বেড়ে ওঠা মায়ের কাছেই।

ক্যাটরিনার মা সুজান টার্কুট একটি এনজিও-এর কর্মী ছিলেন। তাই ছোটবেলা থেকেই মায়ের সঙ্গে চীন, জাপান, ফ্রান্স, সুইজারল্যান্ড, পোলান্ড, জার্মানি, বেলজিয়াম-সহ বিভিন্ন দেশ ঘুরেছেন অভিনেত্রী।

১৪ বছর বয়সে প্রথম ‘লন্ডন ফ্যাশন উইক’-এ র‌্যাম্পে হাঁটেন ক্যাট। মাত্র ১৪ বছর বয়সে একটি বিজ্ঞাপনের মাধ্যমে অভিনয় দুনিয়ায় পা রাখেন ক্যাটরিনা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status