গিনেজ রেকর্ডসে বিশ্বের ‘সবচেয়ে দামি ফ্রেঞ্চ ফ্রাই’, মূল্য প্রায় ১৭ হাজার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 16 July, 2021, 8:58 PM
গিনেজ রেকর্ডসে বিশ্বের ‘সবচেয়ে দামি ফ্রেঞ্চ ফ্রাই’, মূল্য প্রায় ১৭ হাজার
আলুভাজা যার আরেক নাম ‘ফ্রেঞ্চ ফ্রাই’। বিভিন্ন সময় রেস্টুরেন্টে গিয়ে আমরা সাধারণত যে ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে থাকি তার দাম খুব বেশি না। এবার অত্যন্ত দামি এক ফ্রেঞ্চ ফ্রাই বানিয়েছে এক রেস্টুরেন্ট। যা জায়গা করে নিয়েছে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা’র এক প্রতিবেদন থেকে জানা গেছে, আমেরিকান ২০০ ডলারের এই ফ্রেঞ্চ ফ্রাই গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ১৭ হাজার টাকা। এই বহুমূল্যবান ফ্রেঞ্চ ফ্রাই বানিয়েছে নিউ ইয়র্ক সিটির বিখ্যাত রেস্টুরেন্ট ‘সেরেন্ডিপিটি-৩’।
গত ১৩ জুলাই ‘ন্যাশনাল ফ্রেঞ্চ ফ্রাই ডে’ পালন করতে গিয়ে এমন চমকপ্রদ আলুভাজা বানিয়েছে রেস্টুরেন্টটি। গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে যাকে বিশ্বের ‘সবচেয়ে দামি ফ্রেঞ্চ ফ্রাই’ আখ্যা দিয়েছে।
এদিকে কী দিয়ে বানানো হয়েছে বিশ্বের সবচেয়ে দামি এই আলুভাজা তার বর্ণনা ইনস্টাগ্রাম পোস্টে দেওয়া হয়েছে। ফ্রেঞ্চ ফ্রাইগুলিকে দুধরনের ফরাসি শ্যাম্পেন ও ভিনিগারে ভিজিয়ে তাদের তিন বার গরম ভাজা হয়েছে চর্বিতে। তার পর একটি বিশেষ ধরনের লবণ আর তেলও দেওয়া হয়েছে ফ্রেঞ্চ ফ্রাইগুলোর উপর।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের পক্ষ থেকে একটি ইনস্টাগ্রাম পোস্টে দেখানো হয়েছে কী ভাবে ধাপে ধাপে তৈরি করা হচ্ছে বিশ্বের সবচেয়ে দামি আলুভাজা।