|
একজন জনবান্ধব উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুল
জসিম উদ্দিন মীর
|
![]() লামইয়া সাইফুল নাঙ্গলকোটে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদানের পর থেকেই তিনি একে একে গ্রহন করতে থাকেন জনবান্ধব উন্নয়নমূলক কর্মসূচি। এসব কাজে জেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের আন্তরিক সহযোগিতা পেয়েছি। ভালো ব্যবহার আর ভালোবাসা দিয়ে ইতোমধ্যেই লামইয়া সাইফুল জয় করে নিয়েছেন উপজেলার সর্বস্তরের মানুষের মন। ক্ষমতাবান মানুষ থেকে শুরু করে সাধারন দিনমজুর সবার কথা তিনি শোনের মনোযোগ সহকারে। ![]() একজন জনবান্ধব উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুল বর্তমান প্রজন্মকে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকারের উন্নয়নমূলক নানামূখী কর্মসূচী বাস্তবায়নে মাঠ প্রশাসনের ভূমিকা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে উপজেলা নির্বাহী অফিসার সরকারি দপ্তর, স্থানীয় সরকার, স্বেচ্ছাসেবী সংগঠন, ব্যবসায়ী প্রতিনিধি, গণমাধ্যম ও সূধী সমাজসহ গুরুত্বপূর্ণ অনুষঙ্গ সমূহকে সম্পৃক্ত করে এলাকার সার্বিক উন্নয়নে দায়িত্ব পালন করে থাকেন। উপজেলা নির্বাহী লামইয়া সাইফুল কেমন করে মাঠ প্রশাসনের প্রতিনিধি হিসেবে সর্বমহলে প্রিয়ভাজন একজন কর্মকর্তা হয়ে উঠলেন তা তার দায়িত্ব পালনের কতিপয় বিবরণ থেকে স্পষ্ট অনুধাবন করা যায়। লামইয়া সাইফুল বলেন, কাজ করি মনের ভাল লাগা থেকে। কোন কিছু পাবার আশায় নয়। সরকারী চাকুরীর সুবাধে যখন যেখানে যাই, সে স্থানকেই নিজের আপন ঠিকানা হিসেবে মনে করি। আমি বিশ্বাস করি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে দেশ অনেক এগিয়েছে, সেই এগিয়ে যাওয়াকে আরো শক্তিশালী করতে আমরা মাঠ পর্য্যায়ে কাজ করে যাচ্ছি। আমরাও চাই দেশটা একটি সমৃদ্ধিশালী রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাড়াঁক।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
