ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
তরুণীকে আটকে রেখে বাবা-ছেলের ধর্ষণ, এক মাস পর ৬০ হাজার টাকায় বিক্রি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 16 July, 2021, 9:00 PM

তরুণীকে আটকে রেখে বাবা-ছেলের ধর্ষণ, এক মাস পর ৬০ হাজার টাকায় বিক্রি

তরুণীকে আটকে রেখে বাবা-ছেলের ধর্ষণ, এক মাস পর ৬০ হাজার টাকায় বিক্রি

বাবা ও ছেলে মিলে এক মাসেরও বেশি সময় ধরে এক তরুণীকে ধর্ষণ করেছে। এমনক এরপর এক ব্যক্তির কাছে ওই তরুণীকে তুলে দেওয়া হয় ৬০ হাজার টাকার বিনিময়ে!

সম্প্রতি ভারতের মধ্যপ্রদেশের ভোপালের রতিবাদ এলাকায় এমন অভি‌যোগ উঠেছে। অভিযুক্ত দুই ব্যক্তির নাম রমেশ (বাবা) এবং রবি (ছেলে)।

পুলিশ জানিয়েছে, চার মাস আগে রবির সঙ্গে ২৭ বছরের ওই তরুণীর আলাপ হয়। তখন ওই তরুণীকে কাজ দেওয়ার নাম করে ওই একটি ভাড়াবাড়িতে নিয়ে যায় র‌বি। সেখানেই তাকে ধর্ষণ করে। ওই ঘরেই নির্যাতিতাকে আটকে রাখা হয়েছিল বলে অভিযোগ। পরে রবির বাবা রমেশও ধর্ষণ করে ওই যুবতীকে।

 নির্যাতিতার বয়ানের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত বাবা-ছেলের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলেও জানি‌য়ে‌ছে পুলিশ।

ঘটনা এখানেই শেষ নয়। সরমন সমাজপতি নামের ৩৮ বছরের এক ব্যক্তি বিয়ে করতে রাজি হন নির্যাতিতাকে। ৬০ হাজার টাকার বিনিময়ে যুবতীকে সরমনের হাতে তুলে দেয় বাবা-ছেলে। খবর পে‌য়ে প‌ুলিশ ওই তরুণীকে উদ্ধার করে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status