|
ঈদে গরুর মাংস রান্না করে ফেলতে পারেন এভাবে
নতুন সময় ডেস্ক
|
![]() ঈদে গরুর মাংস রান্না করে ফেলতে পারেন এভাবে হাঁড়িতে পর্যাপ্ত তেল গরম করে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিন। নেড়েচেড়ে দিন অল্প আস্ত জিরা ও আস্ত গরম মসলা দিয়ে দিন। এলাচ কিছুটা থেঁতো করে দেবেন। ৩ টেবিল চামচ আদা-রসুন বাটা, ১ চা চামচ ধনিয়ার গুঁড়া, ১ চা চামচ জিরার গুঁড়া, স্বাদ মতো মরিচের গুঁড়া, কোয়ার্টার চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, ১ চা চামচ হলুদের গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে নেড়েচেড়ে কষিয়ে নিন। মসলা থেকে তেল উঠে আসলে এক কেজি গরুর মাংস দিয়ে দিন। ১ চা চামচ গরম মসলার গুঁড়া দিয়ে নেড়ে নিন মাংস। মাঝারি আঁচে নেড়ে ভেজে নিন মাংস। পানি যেন না ওঠে সেদিকে লক্ষ রাখবেন। ১০ থেকে ১২ মিনিট অনবরত নেড়ে ভেজে নেওয়ার পর পানি দিয়ে দিন। এই পানিতেই মাংস সেদ্ধ হবে। পানি টেনে ভুনা হয়ে আসলে ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে কয়েক মিনিট দমে রেখে নামিয়ে পরিবেশন করুন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বাগমারায় বিদ্যালয়ে অনিয়মের অভিযোগ ঘিরে উত্তেজনা, দু’পক্ষের ধস্তাধস্তি
কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত
দীঘিনালায় আগুনে পুড়ে নিঃস্ব মোস্তফার পরিবার, দুই সন্তানের পরনের কাপড়ও নেই
মানবিক ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ নির্মাণের আহবান জানিয়েছেন কবি মু. নজরুল ইসলাম তামিজী
