ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
পুলিশ দেখলেই জিহ্বা কেটে ফেলেন গালকাটা জাহাঙ্গীর
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 16 July, 2021, 8:24 PM

পুলিশ দেখলেই জিহ্বা কেটে ফেলেন গালকাটা জাহাঙ্গীর

পুলিশ দেখলেই জিহ্বা কেটে ফেলেন গালকাটা জাহাঙ্গীর

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী মো. জাহাঙ্গীর ওরফে গালকাটা জাহাঙ্গীরকে পাঁচ সহযোগীসহ গ্রেফতার করেছে নগরের ডবলমুরিং থানা পুলিশ। বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন থানার ওসি মোহাম্মদ মহসীন।

এর আগে, মঙ্গলবার রাতে আগ্রাবাদ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া জাহাঙ্গীরের সহযোগীরা হলেন- মো. ইমন শরীফ ওরফে ইমন, মো. সাইফুল ওরফে সুমন, মো. মনির, নজরুল আহমেদ সাগর ও সাইদুর রহমান ইবু।

ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আগ্রাবাদ সিএন্ডএফ টাওয়ার এলাকা থেকে ইমন, সুমন ও মনিরকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে দলের প্রধান জাহাঙ্গীর ওরফে গালকাটা জাহাঙ্গীরকে আরো দুই সহযোগীসহ গ্রেফতার করা হয়।

এ সময় পুলিশের হাত থেকে বাঁচতে ব্লেড দিয়ে নিজের জিহ্বা কেটে ফেলে জাহাঙ্গীর। ঈদুল আজহাকে কেন্দ্র করে গরু বেপারি ও ক্রেতাদের টার্গেট করে ছিনতাইয়ের পরিকল্পনা করছিল তারা।

ওসি আরো বলেন, জাহাঙ্গীর শীর্ষ ছিনতাইকারী। পুলিশ দেখলেই ব্লেড দিয়ে নিজের জিহ্বায় পোঁচ দিয়ে রক্তাক্ত করেন যাতে তাকে আহত মনে করে না ধরে। গ্রেফতারদের মধ্যে ইবুর বিরুদ্ধে একটি ও জাহাঙ্গীরসহ বাকিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status