ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
দুই বাড়ির মাঝের ৮ ইঞ্চি ফাঁকায় নগ্ন নারী, উদ্ধার করতে কাটা হলো দেয়াল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 16 July, 2021, 8:21 PM

দুই বাড়ির মাঝের ৮ ইঞ্চি ফাঁকায় নগ্ন নারী, উদ্ধার করতে কাটা হলো দেয়াল

দুই বাড়ির মাঝের ৮ ইঞ্চি ফাঁকায় নগ্ন নারী, উদ্ধার করতে কাটা হলো দেয়াল

হঠাৎএক নারীর চিৎকার শুনতে পান কর্মব্যস্ত একদল শ্রমিক। শব্দের উৎস খুঁজতে তারা বেশ কঠিন সময় পার করেন। পরে তারা পুলিশকে ডাকেন। চারপাশে খুঁজে দেখতে পুলিশ কর্মকর্তারা একটি অটো বডি শপের ছাদে ওঠেন। ছাদ থেকে তারা ওই শপ এবং পাশের ভবনের মাঝের আট ইঞ্চি ফাঁকা জায়গার ভেতর একজন নগ্ন নারীকে দেখতে পান।

মঙ্গলবার বিকেলে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া শহরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ডেইলি মিরর।

ওই শহরের গাড়ি মেরামত ও স্মোগ শপের মালিক ম্যাক্স বেনেট জানান, ওই ফাঁকাটি বিড়াল বা একটি কুকুরের পড়ে যাওয়ার জন্য যথেষ্ট বড়, তবে কোনোমতেই মানুষ পড়ে যাওয়া সম্ভব নয়।

অরেঞ্জ কাউন্টি ফায়ার অথরিটি জানায়, ফায়ার ফাইটাররা অবশেষে ওই নারীকে উদ্ধারের জন্য দেয়াল কাটতে বাধ্য হয়। দেয়ালে গর্ত কেটে তাকে বের করেন তারা। আট ইঞ্চি পুরু কংক্রিটের দেয়াল কেটে উদ্ধার অভিযানে দুই ঘণ্টারও বেশি সময় লেগেছে।

জানা গেছে, গুরুতর আহত ওই নারীকে হাসপাতালে নেয়া হয়নি। তিনি ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গে কথা বলার সময় কীভাবে ভবন দুটির মধ্যে আটকা পড়েছিলেন তা প্রকাশ করেননি।

অরেঞ্জ কাউন্টি ফায়ার অথরিটির ক্যাপ্টেন থান্ট এনগুইন বলেন, এখনো আমাদের কাছে এটি একটি রহস্য।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status