|
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো যুবকের
আবদুল কাদির, ময়মনসিংহ
|
![]() ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো যুবকের খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ দেলোয়ার হোসেনের নেতৃত্ব একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের কে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার বলেন, তিন জনের মাঝে এক জন মারা গেছেন। তিনি আরো বলেন মারা গেছে তার নাম শরিফ (২০)। এছাড়াও আহত দুই জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।আহতরা হলেন ওবাইদুর(২৩)ও কাজী নাজমূল (২৪) তাদের ঠিকানা পাওয়া যায়নি। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ,(ওসি) খান আবদুল হালিম সিদ্দিকী সাংবাদিকদের বলেন,গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশ ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে সেখানকার ওসি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
