ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
প্রযোজকের বিরুদ্ধে মডেলের ধর্ষণ মামলা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 16 July, 2021, 7:59 PM
সর্বশেষ আপডেট: Friday, 16 July, 2021, 11:29 PM

প্রযোজকের বিরুদ্ধে মডেলের ধর্ষণ মামলা

প্রযোজকের বিরুদ্ধে মডেলের ধর্ষণ মামলা

এবার ধর্ষণের অভিযোগ বলিউডের সবচেয়ে বড় মিউজিক লেবেল টি-সিরিজের কর্ণধার ভূষণ কুমারের বিরুদ্ধে। মুম্বাইয়ের ডিএন নগর পুলিশ থানায় শুক্রবার ধর্ষণের মামলা দায়ের হয়েছে এই বলিউড প্রযোজের বিরুদ্ধে।

৩০ বছর বয়সী এক উঠতি মডেল তথা অভিনেত্রীর অভিযোগ আগামী প্রোজেক্টে কাজ পাইয়ে দেওয়ার নাম করে ভূষণ কুমার তাঁকে লাগাতার ধর্ষণ করেছেন।

গুলশন কুমার পুত্রের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা উঠতি অভিনেত্রী অন্ধেরির বাসিন্দা, জানিয়েছে পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ৩৭৬, ৪২৯ এবং ৫০৬ ধারায় ভূষণ কুমারের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। অভিযোগকারিণীর দাবি, ২০১৭ সালে থেকে ২০২০ সাল পর্যন্ত ভূষণ কুমার তার যৌন ফায়দা তুলেছে।

মুম্বাই পুলিশের তরফে জানানো হয়েছে, একাধিক জায়গায় নিয়ে গিয়ে তাকে যৌন হেনস্থা করা হয়েছে বলে জানিয়েছেন ওই বছর ত্রিশের মহিলা। শুধু তাই নয়, ভূষণ কুমার নাকি তার ব্যক্তিগত ছবি ও ভিডিে তুলে নেটমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি পর্যন্ত দিয়েছেন। ইতিমধ্যেই এই মামলার তদন্ত শুরু করেছে পুলিশ, খুব শীঘ্রই ভূষণ কুমারের বয়ান রেকর্ড করবে পুলিশ। গোটা বিষয় নিয়ে এখনো কোনোরকম প্রতিক্রিয়া মেলেনি ভূষণ কুমারের তরফে।

ভূষণ কুমারের বিরুদ্ধে এই ধরণের অভিযোগ নতুন নয়।২০১৮ সালে মিটুর কাঁটায় জেরবার হয়েছিলেন এই প্রযোজক। নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিনেত্রী জানিয়েছিলেন তিন ছবিতে কাজের অফার দিয়ে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার প্রস্তাব দেন ভূষণ কুমার, রাজি না হওয়ায় বাদ পড়েছিলেন তিনি। সেই সময় তার বিরুদ্ধে উঠা অভিযোগ 'ভুয়া ও ভিত্তিহীন' বলে উড়িয়ে দিয়েছিলেন ভূষণ কুমার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status