ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
এখনই বিচ্ছেদ হচ্ছে না শ্রাবন্তী-রোশনের!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 16 July, 2021, 7:58 PM

এখনই বিচ্ছেদ হচ্ছে না শ্রাবন্তী-রোশনের!

এখনই বিচ্ছেদ হচ্ছে না শ্রাবন্তী-রোশনের!

মাত্র ১৭ মাস সংসার করেছেন রোশন-শ্রাবন্তী। ২০১৯-এর জুন মাসে গোপনে তৃতীয় বিয়ে সেরেছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, এমনকি নাম পালটে শ্রাবন্তী সিংও হয়েছিলেন। বরের সঙ্গে আদুরে ছবিতে ভরে যেতো শ্রাবন্তীর সোশ্যাল মিডিয়ার দেওয়াল। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই দাম্পত্যে সম্পর্কে চিড়। এ কথা অনেকেরই জানা একই দিনে জন্ম এই স্বামী-স্ত্রীর। তারিখটা ১৩ই আগস্ট। গত বছর এই তারিখে একসঙ্গে জন্মদিন পালন করতে দেখা গিয়েছিলো দুজনকে। ছুটি কাটাতে সাগর পারেও হাজির ছিলেন। কিন্তু তারপর থেকেই আচমকা ছন্দপতন।

গত বছর দুর্গাপূজার সময় থেকে এক ছাদের তলায় থাকেন না এই জুটি। কিন্তু আইনত তারা স্বামী-স্ত্রী। শ্রাবন্তীর সঙ্গে সংসার করতে চান রোশন। রেস্টিটিউশন অব কনজুগাল রাইটস’ অর্থাত্ বৈবাহিক অধিকারের পুনঃপ্রতিষ্ঠা ধারায় মামলা করেছেন রোশন সিং। বুধবার শিয়ালদহ কোর্টে সেই মামলার শুনানির দিন নির্দিষ্ট ছিলো। সমনও গ্রহণ করেও আদালত চত্বরে হাজির হননি নায়িকা।

শ্রাবন্তীর আইনজীবী আদালতে উপস্থিত হয়ে মক্কলের তরফে কিছুটা সময় চেয়ে নেন। আদালতে দাঁড়িয়ে শ্রাবন্তীকে জানাতে হবে তিনি আদতে রোশনের সঙ্গে সংসার করতে চান কিনা। আদালত শ্রাবন্তীর প্রার্থনা মেনে মামলার পরবর্তী দিন ঘোষণা করেছে। এই মামলার পরবর্তী তারিখ ২১ অগস্ট। সুতরাং অগস্ট পর্যন্ত রোশন-শ্রাবন্তীর বিচ্ছেদের আইনি প্রক্রিয়া শুরু হচ্ছে না তা নিশ্চিত।

শ্রাবন্তীর ভাঙা সম্পর্কের কথা কারুর অজানা নয়। রাজীব বিশ্বাসের সঙ্গে খুব অল্প বয়সেই বিয়ে করেছিলেন, তবে সুখের ছিল সেই সম্পর্ক তেমনটা বলা যাবে না। দীর্ঘদিন আলাদা থাকার পর ২০১৬ সালে আইনি বিচ্ছেদ হয় দুজনের। সেই বছরই মডেল কিষাণ বিরাজকে বিয়ে করেন নায়িকা। কিন্তু এক বছর পরেই আলাদা হয় এই জুটির পথ।

অবশেষে ২০১৯ সালের জানুয়ারি মাসে আইনি বিচ্ছেদ হয় দুজনের। এর মাস কয়েকের মধ্যেই রোশন সিং-কে বিয়ে করেন শ্রাবন্তী।

এখন শোনা যাচ্ছে, এই বিয়ে একদম নতুন করে জীবন শুরু করতে চান অভিনেত্রী। সেই পথের সঙ্গী হিসাবে ইতিমধ্যেই অভিরূপ নাগ চৌধুরী বলে এক ব্যবসায়ীকে বেছে নিয়েছেন তিনি, তেমনটাও শোনা যাচ্ছে। রোশন-শ্রাবন্তীর আইনি বিচ্ছেদ হবে কিনা সেই দিকেই নজর সকলের।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status