ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
২০১৯ সালেই বিচ্ছেদ হয় আমির-কিরণের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 16 July, 2021, 3:41 PM

২০১৯ সালেই বিচ্ছেদ হয় আমির-কিরণের

২০১৯ সালেই বিচ্ছেদ হয় আমির-কিরণের

গত ৩ জুলাই বিবৃতি জারি করে বিবাহ-বিচ্ছেদের ঘোষণা করেছেন অভিনেতা আমির খান এবং পরিচালক কিরণ রাও। যেখানে প্রাক্তন তারকা দম্পতি লিখেছিলেন, ‘এই ১৫ বছরের সুন্দর সফরে আমরা প্রচুর আনন্দ, উচ্ছ্বাস, অভিজ্ঞতা সঞ্চয় করেছি। ভরসা, ভালোবাসা এবং শ্রদ্ধার মধ্যে দিয়ে আমাদের সম্পর্ক বিকশিত হয়েছে। এবার আমরা জীবনের নতুন একটা অধ্যায় শুরু করতে চলেছি। কিন্তু স্বামী-স্ত্রী হিসেবে নয়, আমাদের সন্তানের মা-বাবা এবং একই পরিবারের সদস্য হিসেবে।’

জানা যায়, আচমকা কোনও সিদ্ধান্ত তাঁরা নেননি। সময় নিয়ে পরিকল্পনা করেই দাম্পত্যে থেকে বেরিয়ে এসেছেন দুই তারকা।

কিছুদিন আগে জাতীয় এক সংবাদমাধ্যম একটি রিপোর্টে জানিয়েছে, আমির এবং কিরণ ২০১৯ সাল থেকেই মানসিক ভাবে একে অপরের থেকে দূরে সরে গিয়েছিলেন। খাতায় কলমে না হলেও মন থেকে তাদের বিচ্ছেদ হয়ে গিয়েছিল।

একইসঙ্গে তারা জানিয়ে দিয়েছে, ‘দঙ্গল’ ছবির সহ-অভিনেত্রী ফতিমা সানা শেখকে বিয়ে করার খবরও সত্যি নয়। বিবাহ রীতির থেকেই মন ও বিশ্বাস চলে গিয়েছে দুই তারকার। আলাদা করে কোনো সমস্যা দেখা দেয়নি তাদের মধ্যে। তারা এখনো আগের মতোই ভালো বন্ধু রয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status