ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
আ.লীগ নেতার গুলিতে গরু ব্যবসায়ী নিহত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 16 July, 2021, 3:32 PM

আ.লীগ নেতার গুলিতে গরু ব্যবসায়ী নিহত

আ.লীগ নেতার গুলিতে গরু ব্যবসায়ী নিহত

ফেনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর আবুল কালামের বিরুদ্ধে মো. শাহজালাল নামের এক গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে সাগর নামে একজনকে আটক করেছে পুলিশ। নিহত শাহজালালের বাড়ি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার সাগুলি গ্রামে। তার বাবা আবদুল জব্বার।

ফেনী শহরের সুলতানপুরে বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে। আজ শুক্রবার সকাল ৭টার দিকে পুলিশ গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে।

শাহজালালের স্বজন আল আমিন জানান, গত বছরের মতো এবারও কোরবানি ঈদ উপলক্ষে গরু বিক্রি করার জন্য কিশোরগঞ্জ থেকে শাহজালাল ও তার সহযোগী ১০ জন নিয়ে ফেনীতে আসেন। গরু বোঝাই ট্রাকটি শহরের সাহেব বাড়িতে ঢোকার সময় স্থানীয় কাউন্সিলর আবুল কালাম তার পিছু নেন। ওই সময় আবুল কালাম গরু বোঝাই ট্রাকটি ছিনতাই করার চেষ্টা করলে শাহজালালসহ তার তিন থেকে চার সহযোগী বাধা দেন। তখন ঘটনাস্থলে গোলাগুলি হলে নিখোঁজ হন শাহজালাল। পরে শুক্রবার সকাল সাতটার দিকে একটি পুকুর থেকে তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। আল-আমীন সম্পর্কে শাহজালালের চাচাতো ভাই। তিনি দীর্ঘদিন ফেনীতে বসবার করেন।

ফেনীর পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী বলেন, প্রাথমিক তদন্তে ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেয়া তথ্য মতে হত্যাকাণ্ডের সাথে স্থানীয় কাউন্সিলর আবুল কালাম জড়িত। তার বাড়িতে অভিযান চালিয়ে রক্তমাখা পাঞ্জাবী উদ্ধার করা হয়েছে। তাকে গ্রেপ্তারে সাড়াশি অভিযান চলছে। ইতোমধ্যে সাগর নামে একজনকে আটক করা হয়েছে। তবে এখন পর্যন্ত হত্যাকাণ্ডের মূল কারণ জানা যায়নি। সাগরকে জিজ্ঞাসাবাদ চলছে।

এসপি নুরুন্নবী আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন আলামত জব্দ করেছে পুলিশ। জড়িত অন্যদের ধরতে অভিযান চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী বলেন, ‘গরু ব্যবসায়ী হত্যাকাণ্ডের বিষয়টি আমি শুনেছি। সে সম্পৃক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। এছাড়া আমি যদি তার খোঁজ পাই অথবা সে যদি আমার কাছে আসে আমি তাকে ধরে পুলিশে সোপর্দ করব।’

স্থানীয়রা জানান, ২০১৭ সালের ৩১ আগস্ট যুবদল থেকে আওয়ামী লীগে যোগদেন আবুল কালাম। এরপর ফেনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হন। এবার ৩০ জানুয়ারি ফেনী পৌরসভার নির্বাচনে কেন্দ্র দখলের মাধ্যমে কাউন্সিলর নির্বাচিত হন। এক সময় বিএনপির সংসদ সদস্য জয়নাল আবেদীন ভিপি জয়নালের খুবই আস্থাভাজন ছিল। বিএনপি ক্ষমতায় আসতে না পারায় কালাম যুবদল ছেড়ে আওয়ামী লীগে যোগ দেন। যোগ দেয়ার সাথে সাথে তারই রাজনীতি অভিভাবক ভিপি জয়নালের বাড়িতে বোমা হামলা ও বাড়ি ঘেরাও করে আলোচনায় আসেন। এরপর সরকার দলের পদ ব্যবহার করে চলে তার রামরাজত্ব। তার চুরি, ছিনতাই, চাঁদাবাজিতে দিশেহারা স্থানীয়রা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status