ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
জামালপুরে অক্সিজেন সিলিন্ডার দিলেন সাংসদ মোজাফ্ফর
শফিকুল ইসলাম শফিক, জামালপুর
প্রকাশ: Friday, 16 July, 2021, 3:27 PM

জামালপুরে অক্সিজেন সিলিন্ডার দিলেন সাংসদ মোজাফ্ফর

জামালপুরে অক্সিজেন সিলিন্ডার দিলেন সাংসদ মোজাফ্ফর

২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের করোনা রোগীদের চিকিৎসা সেবার জন্য সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেনের ব্যক্তিগত তহবিল থেকে ২০টি অক্সিজেন সিলিন্ডারসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দেওয়া হয়েছে। শুক্রবার সকালে জামালপুর শহরের খেজুরতলা এলাকায় এমপির বাসভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 


জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেনের ব্যক্তিগত সহকারী সাইফুল ইসলাম ২০টি অক্সিজেন সিলিন্ডার, ১২ হাজার মাস্ক, ৬০০ সাবান, ২০টি সিলিন্ডার স্ট্যান্ড হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমানের কাছে হস্থান্তর করেন। এ সময় জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু, সদস্য নারায়ন চন্দ পাল রানা ও সদর হাসপাতালের কনসালটেন্ট ডাঃ মো. কামরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status