ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
মহেশপুর সীমান্তে অবৈধ পারাপারে আটক ৩
শেখ শফিউল আলম লুলু, ঝিনাইদহ
প্রকাশ: Friday, 16 July, 2021, 3:17 PM
সর্বশেষ আপডেট: Friday, 16 July, 2021, 3:20 PM

মহেশপুর সীমান্তে অবৈধ পারাপারে আটক ৩

মহেশপুর সীমান্তে অবৈধ পারাপারে আটক ৩

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার অপরাধে নারীসহ ৩ জনকে আটক করেছে বিজিবি। শুক্রবার সকালে মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্ত এলাকার কাঞ্চনপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো-যশোরের মনিরামপুর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মৃত সাহেব আলীর ছেলে খালিদ হাসান সজিব (২১), তার স্ত্রী ঈশিতা খাতুন নুপুর (১৮) ও খুলনার বটিয়াঘাটা উপজেলার কাটামারী গ্রামের প্রজেশ রায়ের মেয়ে পম্পিনা রায় (২১)।


খালিশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, ভারত থেকে অবৈধ ভাবে বাংলাদেশে আসার খবরে সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। এসময় কাঞ্চনপুর ব্রীজ এলাকা থেকে ওই ৩ জনকে আটক করা হয়। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে তাদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status