ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
গুড নিউজ! মা হতে চলেছেন সোনম কাপুর?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 16 July, 2021, 1:38 PM

গুড নিউজ! মা হতে চলেছেন সোনম কাপুর?

গুড নিউজ! মা হতে চলেছেন সোনম কাপুর?

গত মঙ্গলবার লন্ডন থেকে ভারতে ফিরেছেন সোনম কাপুর। মেয়েকে বাড়ি আনতে বিমানবন্দরে পৌঁছেছিলেন অনিল কাপুর। এক বছর পর বাবাকে দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন অভিনেত্রী। বাবাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেছিলেন সকলের সামনে। সেই দৃশ্য লেন্সবন্দি করে বলিউডের এক পাপারাৎজি তার ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট করেন।

সেই ভিডিও দেখেই সোনম অন্তঃসত্ত্বা বলে অনুমান করছে নেটাগরিকদের একাংশ। মূলত অভিনেত্রীর পোশাক দেখেই সন্দেহের উদ্রেক হয় তাদের। সোনম ঢলঢলে একটি জামা পরেছিলেন। তার উপর গাঢ় নীল রঙের ব্লেজার। অনেকেই মনে করেছেন, এই পোশাকের মাধ্যমে নিজের বেবি বাম্প লোকানোর চেষ্টা করছেন সোনম।

একজন লিখেছেন, সোনমকে দেখে গর্ভবতী মনে হচ্ছে। আর এক জন তো রীতিমতো কমেন্টই করে বসেছেন, গুড নিউজ বলিউডে আবারো আসছে সু-খবর, মা হচ্ছেন সোনম কাপুর।

তবে এসব প্রশ্নের উত্তর এখনো অভিনেত্রী কিংবা তার পক্ষ থেকে কেউ দেয়নি। সম্প্রতি ‘ব্লাইন্ড’ ছবির জন্য শুট করেছেন সোনম। আপাতত বাড়ি ফিরে কাছের মানুষের সঙ্গে সময় কাটাবেন অভিনেত্রী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status