ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
পরকীয়ার ফাঁদে ফেলে গৃহবধূকে গণধর্ষণ, প্রেমিকসহ গ্রেফতার ৩
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 16 July, 2021, 1:39 PM

পরকীয়ার ফাঁদে ফেলে গৃহবধূকে গণধর্ষণ, প্রেমিকসহ গ্রেফতার ৩

পরকীয়ার ফাঁদে ফেলে গৃহবধূকে গণধর্ষণ, প্রেমিকসহ গ্রেফতার ৩

বগুড়ার শাজাহানপুরে পরকীয়ার ফাঁদে ফেলে এক গৃহবধূকে গলায় ছুরি ধরে ধর্ষণ করেছে প্রেমিকসহ তিনজন। এ ঘটনায় তিনজনকেই গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- ওই উপজেলার ফুলকোট গ্রামের শফিকুল ইসলামের ছেলে আব্দুল্লাহ, রহিমাবাদের আব্দুল মান্নানের ছেলে আরেফিন ও তার ভাই নিশাত। বৃহস্পতিবার সন্ধ্যায় একই উপজেলার বি-ব্লক ও সি ব্লক থেকে তাদের গ্রেফতার করা হয়।

এর আগে, মঙ্গলবার দুপুরে বি-ব্লকের একটি বাড়িতে ধর্ষণের ঘটনা ঘটে।

শেরপুর পুলিশ ফাঁড়ির এসআই সাম্মাক হোসেন বলেন, গণধর্ষণের শিকার নারীর সঙ্গে শাহাজানপুর উপজেলার আব্দুল্লাহ নামে এক যুবকের প্রেম হয়। মঙ্গলবার ওই নারীকে একই উপজেলার বি-ব্লকে নিশাত নামে এক যুবকের নিয়ে বাড়িতে যায় তার প্রেমিক। সেখানে তারা শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। এক পর্যায়ে নিশাতের বড় ভাই আরেফিন ও ফিরোজ নামে আরেকজন ওই নারীকে গলায় ছুরি ধরে ধর্ষণ করে।

শাজাহানপুর থানার এসআই শামীম হোসেন বলেন, আমরা অভিযোগ পাওয়ার পর তিনজনকে গ্রেফতার করেছি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আসামিরা পুলিশের হেফাজতে রয়েছে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status