ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
এক গানে তিন কোটি রুপি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 16 July, 2021, 11:26 AM

এক গানে তিন কোটি রুপি

এক গানে তিন কোটি রুপি

তিন কোটি রুপি! কখনো কখনো এর চেয়ে কম টাকায় একটা সিনেমাই বানিয়ে ফেলা যায়। আর এক গানেই কিনা তিন কোটি রুপি খরচ হবে! ছবির নাম ট্রিপল আর। তেলেগু, হিন্দি ও তামিল তিন ভাষায় নির্মীয়মাণ ছবিটির পরিচালক এস এস রাজামৌলী। বাহুবলীর পর তাঁকে আর নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার দরকার আছে কি? রাজামৌলীর ছবি, আছেন দক্ষিণের রাম চরণ, এন টি আর জুনিয়র আর বলিউডের আলিয়া ভাটের মতো তারকা। তিন কোটি রুপি খরচ হবে না!

হায়দরাবাদের রামুজি ফিল্ম সিটিতে ফেলা হবে বিশাল সেট। গানটির জন্য শুধু পোশাক কিনতেই নাকি খরচ হতে পারে এক কোটি রুপি। গুঞ্জন, এত টাকা ব্যয়ে ভারতে কোনো গানের দৃশ্যায়ন করা হয়নি। ছবির একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, সঞ্জয় লীলা বানসালির দেবদাস ও রাজামৌলীর বাহুবলীর চেয়ে বড় এই ছবির ক্যানভাস। এক একর জমির ওপর হবে এই গানের দৃশ্যায়ন।

ছবির গানে রাম চরণ ও এন টি আর জুনিয়র তো থাকবেনই। এ মাসের শেষ দিকে আলিয়া ভাটকেও হায়দরাবাদে উড়িয়ে আনা হবে। আলিয়ারও যেন আর তর সইছে না। মাত্রই শেষ করেছেন গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি ছবির শুটিং। সেই ছবিতে নাচতে পারেননি। এবার সুযোগ এল। মিটিয়ে নেবেন নাচের ক্ষুধা।

এই মুহূর্তে কাজ নিয়ে বেজায় ব্যস্ত এই অভিনেত্রী। হাতে আছে ব্রহ্মাস্ত্র। সঙ্গী প্রেমিক রণবীর কাপুর। ডার্লিং ছবি দিয়ে প্রযোজক হিসেবেও নাম লিখিয়েছেন। নতুন পথচলা নিয়ে উচ্ছ্বাসের শেষ নেই। শোনা যাচ্ছে, করণ জোহরের নতুন প্রেমের ছবি রকি অউর রানি কি প্রেম কাহানিতে আসছেন রণবীর সিংয়ের সঙ্গে। এর আগে গালি বয় ছবিতে অভিনয় করেছিল এই জুটি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status