ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
গুলিস্তানে ট্রাকচাপায় নিহত ২
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 16 July, 2021, 11:17 AM
সর্বশেষ আপডেট: Friday, 16 July, 2021, 11:18 AM

গুলিস্তানে ট্রাকচাপায় নিহত ২

গুলিস্তানে ট্রাকচাপায় নিহত ২

রাজধানীর গুলিস্তানে ট্রাকচাপায় দুজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে গুলিস্তানে বঙ্গবন্ধু স্কয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন শাকিল (১৫) ও জাকির (৩০)। তাঁরা দুজন গুলিস্তানের রাজ সুপার মার্কেটের রাজ হোটেলের পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন। এ ঘটনায় ট্রাকচালক নিখিল ও তাঁর সহকারী জহুরুল ইসলামকে আটক করেছে পল্টন থানা-পুলিশ।

পুলিশ জানায়, দুর্ঘটনার পর দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। চিকিৎসক দুজনকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য দুজনের লাশ কলেজের মর্গে রাখা হয়েছে।

পল্টন থানার উপপরিদর্শক (এসআই) শামীম হোসেন বলেন, ডাস্টবিনে ময়লা ফেলতে রাতে রাজ হোটেলের দুই কর্মী বের হয়েছিলেন। রাস্তা পারাপারের সময় বেপরোয়া গতির একটি ট্রাক দুজনকে চাপা দেয়।

গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। তাঁদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status