ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৭ মে ২০২৬ ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
‘অসহায় সুন্দরী’ নারী পাচারকারী চক্রের সদস্য শংকর রিমান্ডে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 15 July, 2021, 9:10 PM

‘অসহায় সুন্দরী’ নারী পাচারকারী চক্রের সদস্য শংকর রিমান্ডে

‘অসহায় সুন্দরী’ নারী পাচারকারী চক্রের সদস্য শংকর রিমান্ডে

‘অসহায় সুন্দরী’ নারী পাচারকারী চক্রের সক্রিয় সদস্য শংকর কুমারের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসির আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন শাখা সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন আসামিকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামির পাঁচদিনের রিমান্ড নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা হাতিরঝিল থানার এসআই ইদ্রিস আলী। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার একদিনের রিমান্ডের আদেশ দেন।

এর আগে বুধবার রাতে গোপন সংবাদে মগবাজার আবাসিক হোটেল পরশ থেকে তাকে গ্রেফতার করে হাতিরঝিল থানা পুলিশ। এসময় তার কাছ থেকে আটটি পাসপোর্ট উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রের তথ্যানুযায়ী, শংকর দীর্ঘদিন ধরে হোটেলে বসে মগবাজার ও আশপাশের এলাকার বিভিন্ন নারী পাচারকারী চক্রের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখে। তার টার্গেট ছিল এসব এলাকা থেকে অসহায় সুন্দরী নারীদের বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাচার করা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status