|
টাঙ্গাইলে করোনা আক্রান্তের সংখ্যা ১১ হাজার ছাড়াল
এম কবির, টাঙ্গাইল
|
![]() টাঙ্গাইলে করোনা আক্রান্তের সংখ্যা ১১ হাজার ছাড়াল এছাড়াও উপসর্গ নিয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ১ জনের মৃত্যু হয়েছে।এদিকে চলতি মাসের ১৫ দিনেই জেলায় করোনায় ৩ হাজার ৪২৯ জন আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৫৮ জনের। গত জুন মাসে জেলায় ২ হাজার ৯২৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২৬ জনের।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, ৯৬৭ টি নমুনা পরীক্ষা করে ২৭৫ জন করোনা শনাক্ত হয়। করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছে ৫ হাজার ৮৪৩ জন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৫২ জন। বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছে ৫ হাজার ১৫ জন। এখন পর্যন্ত মোট ৩২ হাজার ২৪৭ জনকে কোয়ারেন্টাইনে আনা হয়েছিল। এর মধ্যে ২৬ হাজার ৬৩৯ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। জেলায় এখন পর্যন্ত ৫২ হাজার ৯১৯টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ করা হয়। জেলায় মোট আক্রান্তের হার ২১ ভাগ। উল্লেখ্য, গত বছরের ৮ এপ্রিল জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। জেলায় করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পর্যায়ক্রমে করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রতিদিন রোগীর সংখ্যা বাড়ায় হাসপাতাল কতৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে। এ ব্যাপারে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান জানান, গত ১ মাস ধরে জেলায় করোনার রোগীর সংখ্যা বেড়েই চলছে। বর্তমানে প্রায় ৭০ থেকে ৮০ ভাগ মানুষের ডেলটা ধরনের করোনায় আক্রান্ত। এই ধরন খুব দ্রæতই এক জনের কাছ থেকে আরেক জনের শরীরে ছড়ায়। যার কারণে জেলায় দ্রæতই করোনার আক্রান্তের সংখ্যা বাড়ছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
