|
মাস্ক বিতরণ ও সচেতনতামূলক প্রচারণা অব্যাহত রেখেছে ‘আমরা করব জয়’
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
|
|
মাস্ক বিতরণ ও সচেতনতামূলক প্রচারণা অব্যাহত রেখেছে ‘আমরা করব জয়’ সংগঠনের উপদেষ্টা আনন্দ কুমার গুপ্তের নেতৃত্বের পৌরএলাকার কানাহার, স্বজনপুকুর, বুন্দিপাড়া, রেলঘুমটি, সেনামার্কেট ও ঢাকামোড়ে অবস্থান নিয়ে মাস্ক বিতরণ কর্মসূচি পালনসহ মানুষকে সচেতন করতে প্রচারণা চালানো হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা প্লাবন শুভ, সোহেল রানা, হায়দার আলী, প্রেমা দাস, আব্দুর রহিম, জাকিরুল ইসলাম, শাহারিয়ার আসিফ দিনার, ছাবিকুন নাহার মালিহা, আমিনুল ইসলাম, শর্মিলী ছন্দা, সীমা আক্তার, নূর নওশীন তাবাসসুম প্রমুখ। এসময় তারা বলেন, বর্তমান সময়ে করোনার প্রাদুর্ভাব খুব বেড়েছে। কিন্তু মানুষের মধ্যে আগের মতো সেই ভয়টা নেই। যে করণে সচেতনতাও কমেছে। তাই মানুষকে সচেতন করতে আমাদের এই উদ্যোগে অব্যাহত রয়েছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
চরভদ্রাসনে ইয়াবা সেবনের অভিযোগে তিন যুবক আদালতে প্রেরণ
চরভদ্রাসনে সড়ক পরিবহন আইন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত: ৮ মামলায় ৩ হাজার ৪০০ টাকা জরিমানা
ফুলবাড়ীতে সংসদ সদস্য ড. আতিক মুজাহিদের বক্তব্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
বন্যার্ত মানুষের পাশে দীঘিনালা জোন, ১৬ আশ্রয়কেন্দ্রে ৭৫১ জনের মাঝে দুপুরের খাবার বিতরণ
