ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৩ মে ২০২৬ ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভাতিজির লাথিতে চাচার মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 14 July, 2021, 8:46 PM

ভাতিজির লাথিতে চাচার মৃত্যু

ভাতিজির লাথিতে চাচার মৃত্যু

কুমিল্লার তিতাসে গাছ লাগানোকে কেন্দ্র করে বাকবিতণ্ডার এক পর্যায়ে ভাতিজি সুমির লাথির আঘাতে চাচা মোর্শেদ আলমের (৫৫) মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৪ জুলাই) দুপুর সাড়ে ১২টায় তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের নারায়নপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোর্শেদ নারায়নপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস। ঘটনার পর থেকে অভিযুক্ত সুমিসহ তার পরিবার পলাতক রয়েছে।

নিহত মোর্শেদের ভাই মহসিন জানান, বাড়ির পাশের সীমানায় একটি কাঁঠাল গাছ লাগানোর সময় মুকবলকে প্রতিবেশী সোহেল গাছ লাগাতে নিষেধ করে। এ সময় প্রতিবেশী সোহেল মুকবলের বড় ভাই মোর্শেদের কাছে বিচার দেয়। মোর্শেদও গাছ লাগাতে নিষেধ করে। পরবর্তীকে দুই ভাই মোর্শেদ ও মুকবলের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এ সময় মুকবলের ছেলে মেয়রসহ মোর্শেদকে মারধর শুরু করে। মারধরে এক পর্যায়ে মুকবল মেয়ে সুমি (৩০) লাথি দিলে অণ্ডকোষ আঘাতপ্রাপ্ত হয়। এ সময় মোর্শেদ মারা যান।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। পারিবারিক দ্বদ্ধে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

পরিবারের অভিযোগ, অণ্ডকোষে লাথি দেওয়ার পর মোর্শেদ মারা গিয়েছেন। যেহেতু লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। কিভাবে মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত জানা যাবে না। পরিবারের অভিযোগের ভিত্তিতে আমরা আইনি প্রক্রিয়া গ্রহণ করবো। লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তরা পলাতক রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status