অবৈধভাবে ভারতীয় নারীর বাংলাদেশে প্রবেশ, আটক হলেন যেভাবে
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 13 July, 2021, 8:36 PM
অবৈধভাবে ভারতীয় নারীর বাংলাদেশে প্রবেশ, আটক হলেন যেভাবে
মাদারীপুরে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে গৌরী পাল (৩৮) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ। সোমবার (১২ জুলাই) সন্ধ্যায় শিবচর উপজেলার কাঁঠালাবাড়ি ইউনিয়নের বাবুমোল্লারকান্দি গ্রাম থেকে আটক করা হয় তাকে। পরে মঙ্গলবার দুপুরে বিষয়টি থানা পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়।
আটক গৌরী ভারতের বিহার রাজ্যের মোজাফরপুর জেলার মাদিয়া পালের স্ত্রী ও ওই এলাকার রগুর মেয়ে বলে প্রাথমিকভাবে জানা যায়।
শিবচর থানার উপ-পরিদর্শক (সেকেন্ড অফিসার, অপারেশন) মো. রবিউল ইসলাম জানান, ওই এলাকায় এক অপরিচিত নারী ঘোরাফেরা করছে এমন খবরে সেখানে পুলিশ যায়। তার কথাবার্তায় সন্দেহ মনে হয়। সে হিন্দি ভাষায় কথা বললে তাকে থানায় নিয়ে আসে পুলিশ। বাংলাদেশে প্রবেশের কারণ ও বৈধ কাগজপত্র দেখতে চাইলে কিছুই দেখাতে পারেননি তিনি। মঙ্গলবার দুপুরে তার বিরুদ্ধে ১৯৫২ সালের বাংলাদেশ কন্ট্রোল অব এন্ট্রি অ্যাক্ট আইনে মামলা করে পুলিশ। পরে আদালতে পাঠানো হয়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের বিচারক মো. সাইদুর রহমান শুনানি শেষে গৌরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।