ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঢাকায় আজও গ্রেপ্তার ৫৫২, জরিমানা সাড়ে ১৬ লাখ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 13 July, 2021, 8:09 PM

ঢাকায় আজও গ্রেপ্তার ৫৫২, জরিমানা সাড়ে ১৬ লাখ

ঢাকায় আজও গ্রেপ্তার ৫৫২, জরিমানা সাড়ে ১৬ লাখ

করোনার সংক্রমণ প্রতিরোধে কঠোর বিধিনিষেধের ১৩তম দিনে সরকারি নির্দেশনা অমান্য করে অকারণে বাইরে বের হওয়ায় ৫৫২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এছাড়া ১১৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতে দুই লাখ ১৪ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ট্রাফিক বিভাগের অভিযানে ৬৯৬টি গাড়ির বিরুদ্ধে মামলায় ১৪ লাখ ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জুলাই) বিধিনিষেধের ১৩তম দিনে অভিযানে এসব ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয় ডিএমপির ৮টি বিভাগ।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম বলেন, লকডাউনের ১৩তম দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিএমপির ৮টি বিভাগের রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, গুলশান ও উত্তরা এলাকায় সরকারি নিয়ম অমান্য করে বাইরে বের হওয়ায় ৫৫২ জনকে গ্রেফতার করা হয়েছে। সড়কে যানবাহন নিয়ে বের হওয়ায় ট্রাফিক বিভাগ ৬৯৬টি গাড়ির বিরুদ্ধে মামলা দিয়ে ১৪ লাখ ৩৮ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

তিনি বলেন, সরকার করোনার সংক্রমণরোধে চলমান বিধি-নিষেধ বাস্তবায়নে ১৩তম দিনেও রাজধানীজুড়েই সক্রিয় ছিল আইন-শৃঙ্খলা বাহিনী। রাজধানীতে সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে অকারণে ও নানা অজুহাতে ঘর থেকে বের হওয়ায় ও বিধিনিষেধেও প্রতিষ্ঠান খোলা রাখায় ১১৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ২ লাখ ১৪ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status