ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬ ● ১৫ কার্তিক ১৪৩৩
দীঘিনালায় কঠিন চীবরদান উৎসব পরিদর্শনে জোন কমান্ডার
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
প্রকাশ: Saturday, 31 October, 2026, 10:58 AM

দীঘিনালায় কঠিন চীবরদান উৎসব পরিদর্শনে জোন কমান্ডার

দীঘিনালায় কঠিন চীবরদান উৎসব পরিদর্শনে জোন কমান্ডার

খাগড়াছড়ির দীঘিনালায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব কঠিন চীবরদান উপলক্ষে দীঘিনালা বনবিহার ও কামুকাছড়া বনবিহার পরিদর্শন করেছেন দীঘিনালা জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. আল-আমিন এসইউপি, পিএসসি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২৬) রাতে তিনি পৃথকভাবে দীঘিনালা বনবিহার ও কামুকাছড়া বনবিহারে অনুষ্ঠিত কঠিন চীবরদান অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিহার পরিচালনা কমিটি, ধর্মীয় গুরু, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।

এ সময় দীঘিনালা জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর মো. তৌকির আহমেদ এসইউপি, পিএসসি, জনপ্রতিনিধি, বিহার পরিচালনা কমিটির সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কঠিন চীবরদান উপলক্ষে দীঘিনালা জোনের পক্ষ থেকে সংশ্লিষ্ট বিহার পরিচালনা কমিটির কাছে প্রীতি উপহার প্রদান করা হয়।

দীঘিনালায় কঠিন চীবরদান উৎসব পরিদর্শনে জোন কমান্ডার

দীঘিনালায় কঠিন চীবরদান উৎসব পরিদর্শনে জোন কমান্ডার

পরিদর্শনকালে জোন কমান্ডার লে. কর্নেল মো. আল-আমিন বলেন, “দীঘিনালা জোন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মধ্যে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।”

তিনি ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় অনুষ্ঠান পালনের ওপর গুরুত্বারোপ করেন।

এদিকে, জোন কমান্ডারের এ পরিদর্শনে স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। তারা দীঘিনালা জোনের পক্ষ থেকে ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে শুভেচ্ছা ও প্রীতি উপহার প্রদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status