|
গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, টিয়ারশেল নিক্ষেপ পুলিশের
নতুন সময় প্রতিনিধি
|
![]() গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, টিয়ারশেল নিক্ষেপ পুলিশের বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরের পর থেকে দুই শিল্পাঞ্চলে এ বিক্ষোভ শুরু হয়। শ্রমিকদের আন্দোলনের মুখে অধিকাংশ কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, ৩০ হাজার টাকা বেতন-ভাতার দাবিতে দুপুরের পর কাজে যোগ না দিয়ে কাশিমপুর শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। পরে জরুন এলাকায় রিপন, ইসলাম, স্ট্যান্ডার্ড গ্রুপ, কটন ক্লাব, মণ্ডল ও মাল্টি ফ্যাবস লিমিটেডসহ আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিকরাও আন্দোলনে যোগ দেন। ![]() গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, টিয়ারশেল নিক্ষেপ পুলিশের এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, কোনাবাড়ী ও কাশিমপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করেন। পরে তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
