ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬ ● ১৫ কার্তিক ১৪৩৩
মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে শ্রীপুরে ২৫ কিলোমিটার ম্যারাথন
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Saturday, 31 October, 2026, 11:19 AM

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে শ্রীপুরে ২৫ কিলোমিটার ম্যারাথন

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে শ্রীপুরে ২৫ কিলোমিটার ম্যারাথন

শুরু করুন দৌড়, বন্ধ করুন মাদক’—এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরের শ্রীপুরে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী ম্যারাথন ‘নয়নপুর ২৫কে রান’। শুক্রবার (৩০ অক্টোবর) ভোর ৬টায় রাজেন্দ্রপুর ল্যাবরেটরি স্কুলের সামনে থেকে শুরু হওয়া এ আয়োজনে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সচেতন তরুণেরা।

নয়নপুর যুবসমাজের উদ্যোগে আয়োজিত এ ম্যারাথনের মূল লক্ষ্য ছিল মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা তৈরি, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে সম্পৃক্ত করা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাদক যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। কোনোভাবেই তরুণ প্রজন্মকে মাদকের কারণে বিপথগামী হতে দেওয়া যাবে না। যুবসমাজকে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে ইতিবাচক পথে এগিয়ে নিতে হবে।

তিনি আরও বলেন, সুস্থ জাতি ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। তরুণদের মাদক থেকে দূরে রাখতে হলে তাদের জন্য সুস্থ বিনোদন, ক্রীড়াচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সুযোগ বাড়াতে হবে।

ম্যারাথনে উপস্থিত ছিলেন রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন, সিআইডি কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মালেক, ডা. শফিক, অধ্যক্ষ মীর মনিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সচেতন যুবসমাজের সদস্যরা।

আয়োজকেরা জানান, তরুণদের সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করা এবং সমাজ থেকে মাদকের বিস্তার রোধে জনসচেতনতা বাড়ানোই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। দৌড়ের মাধ্যমে মাদকবিরোধী বার্তা ছড়িয়ে দিয়ে অংশগ্রহণকারীরা মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status