ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
হাসপাতালে রোগীদের মারধরের অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 13 July, 2021, 8:06 PM

হাসপাতালে রোগীদের মারধরের অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

হাসপাতালে রোগীদের মারধরের অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

পটুয়াখালীর কলাপাড়ায় সরকারি খালের দখল নিয়ে দু’পক্ষের দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের ৩২ জন আহত হয়েছে। সোমবার বেলা ১১ টার দিকে উপজেলার মিঠাগঞ্জ  ইউনিয়নের মধুখালী গ্রামে  সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন আহতকে খেপুপাড়া হাসপাতালে ভর্তি হয়।

মঙ্গলবার দুপুরে হাসপাতালে নুর ইসলাম হাওলাদারের গ্রুপের ভর্তি হওয়া রোগীদের বেডে থাকা অবস্থায়ই উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আশিক তালুকদারের বিরুদ্ধে কিল ঘুষি লাথি মারার অভিযোগ পাওয়া গেছে। রোগীদের হুমকি দিয়েছে বিকেলের মধ্যে হাসপাতাল ত্যাগ না করলে পুনরায় এসে রগ কেটে দেয়ার।

সন্ধ্যা ৬টার দিকে বালিয়াতলী স্টেশনে পুনরায় দু’গ্রুপের সংঘর্ষে আহত হয়েছে আট জন। এদের মধ্যে দুইজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

     
উল্লেখ্য সোমবার বেলা ১১ টার দিকে উপজেলার মিঠাগঞ্জ  ইউনিয়নের মধুখালী গ্রামে সরকারি খালের দখল নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহতদের ৯ জনকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা হলেন মো. ইব্রাহিম, জাকারিয়া, আবুল হোসেন, জাহাঙ্গীর বয়াতী, নূর-হোসেন, নূরহোসাইন, রিপন, নুর ইসলাম ও যুবায়ের। কলাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়দের সূত্রে জানা গেছে, মধূখালী  গ্রামের  নুর-ইসলাম হাওলাদারের নেতৃত্বে নাজমুল, ফেরদৌস, সমেজ উদ্দিন, এনামুল সহ  ১০/১২ জন ’কাটাখালী’ নামের সরকারি খালে বাঁধ দিয়ে দখল করে মাছ চাষ করে আসছে। মাছ চাষের সুবাদে ওই খালের পানির নিয়ন্ত্রণ তাদের হাতে নিয়ে নেয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status