ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
অন্তঃসত্ত্বা স্ত্রীকে ধর্ষণ, স্বামীকে বলাৎকার করেছে
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 12 July, 2021, 8:41 PM

অন্তঃসত্ত্বা স্ত্রীকে ধর্ষণ, স্বামীকে বলাৎকার করেছে

অন্তঃসত্ত্বা স্ত্রীকে ধর্ষণ, স্বামীকে বলাৎকার করেছে

পঞ্চগড়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে ভয় দেখিয়ে ধর্ষণ এবং একই সময় ওই গৃহবধূর স্বামীকেও বলাৎকার করে মোবাইল ফোনে ছবি তোলার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে পঞ্চগড় সদর উপজেলার জগদল দক্ষিণ গোয়ালপাড়া এলাকায়।

এ ঘটনায় চারজনক আটক করেছে পুলিশ।  

ধর্ষণের শিকার ওই গৃহবধূকে মেডিক্যাল পরীক্ষার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (১২ জুলাই) বিকেলে এ ঘটনায় চারজনকে আসামি করে পঞ্চগড় সদর থানায় মামলা দায়ের করে ভুক্তভোগী ওই পরিবারটি।  

আসামিরা হলেন, দক্ষিণ গোয়ালপাড়া এলাকার বাদশা মিয়ার ছেলে ধর্ষক জয়নুল হক (২৫)। অপরদিকে ওই গৃহবধূর স্বামীকে বলাৎকারকারীরা হলেন একই এলাকার এন্তাজুল এর ছেলে রণী ইসলাম (২৪), একই এলাকার শহিদুল ইসলামের ছেলে নুর হোসেন (২১), আব্দুল মালেকের ছেলে শাহিন হোসেন (২১)।  

ভুক্তভোগী ওই পরিবার সূত্রে জানা যায়, রোববার (১১ জুলাই) গভীর রাত ২টার সময় চা বাগানের চা পাতা কাটার জন্য বাড়ি থেকে ওই গৃহবধূর স্বামীকে ডেকে নিয়ে যান আসামিরা। ওই সময় চা বাগানের কাছে গেলে ওই চার আসামি তার পরনের লুঙ্গিসহ জামা খুলে নেয়। মোবাইল ফোনে ছবি তুলে সেটি এলাকায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ৫০ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করলে রনি, নূর ও শাহীন তাকে ভয় দেখিয়ে বলাৎকার করেন। অপরদিকে, এই সুযোগে ধর্ষক জয়নুল বাড়িতে গিয়ে ঘরের ভিতরে ঢুকে করে চার মাসের অন্তঃসত্ত্বা ওই গৃহবধূকে বিভিন্ন রকম ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে পালিয়ে যান। সকালে পরিবারের লোকজন তাকে বাড়ির ছোট ছেলেকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করলে বাড়ি থেকে কিছু দূরে রাস্তায় দেখতে পাওয়া যায়। তার অবস্থা কিছুটা খারাপ দেখে বিষয়টি জানার চেষ্টা করলে তিনি বিষয়টি জানান। অপরদিকে, অন্তঃসত্ত্বা গৃহবধূ বাড়িতে বিষয়টি জানান। পরে স্থানীয়দের সহযোগিতায় ওই ৪ জনকে আটক করে থানা পুলিশকে খবর দেওয়া হয়।

পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ কবির জানান, এ ঘটনায় ওই চারজনের বিরুদ্ধে সদর থানায় পর্নোগ্রাফি আইন ও নারী শিশু নির্যাতন আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status