ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
গুরু ম্যারাডোনাকে শিরোপা উৎসর্গ করলেন মেসি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 12 July, 2021, 8:11 PM

গুরু ম্যারাডোনাকে শিরোপা উৎসর্গ করলেন মেসি

গুরু ম্যারাডোনাকে শিরোপা উৎসর্গ করলেন মেসি

লিওনেল মেসিকে মনে করা হয় ডিয়েগো ম্যারাডোনার যোগ্য উত্তরসূরী। ম্যারাডোনাও লিওনেল মেসিকে ভীষণ স্নেহ করতেন। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কিংবদন্তির কোচিংয়ে খেলেছেনও মেসি। ব্রাজিলকে ফাইনালে হারিয়ে আর্জেন্টিনা এবারের কোপা আমেরিকা শিরোপা জয়ের পর অনেকের মনেই ভেসে উঠেছে ম্যারাডোনার ছবি। মেসির হাতে একটি আন্তর্জাতিক শিরোপা দেখে যেতে পারলেন না ম্যারাডোনা! ছিয়াশির বিশ্বকাপজয়ী তারকা বেঁচে থাকলে কতই না খুশি হতেন! ২৮ বছর পর তারই উত্তরসূরী মেসির হাত ধরে আন্তর্জাতিক ট্রফি উঠেছে আলবিসেলেস্তেদের ঘরে। আর শিরোপাটি গুরু ম্যারাডোনাকেই আলাদাভাবে উৎসর্গ করলেন মেসি।

মেসি ইনস্টাগ্রামে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে লিখেছেন, ‘মারাকানা এবং ব্রাজিলের বিপক্ষে ক্লাসিক লড়াইএটা অবিশ্বাস্য একটা কাপ ছিল। আমরা জানি আমাদের আরও অনেক কিছুতে উন্নতি করতে হবে। তবে সত্যটা হলো, ছেলেরা তাদের হৃদয় দিয়ে খেলেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status