ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
সোনারগাঁয়ে পেপার মিলে অগ্নিকাণ্ড: দগ্ধ ৩ নিরাপত্তাকর্মীর মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 9 July, 2021, 12:46 PM

সোনারগাঁয়ে পেপার মিলে অগ্নিকাণ্ড: দগ্ধ ৩ নিরাপত্তাকর্মীর মৃত্যু

সোনারগাঁয়ে পেপার মিলে অগ্নিকাণ্ড: দগ্ধ ৩ নিরাপত্তাকর্মীর মৃত্যু

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ের কাচঁপুর বিসিক শিল্পনগরীর আল নুর পেপার মিলের অগ্নিকাণ্ডে দগ্ধ ৩ নিরাপত্তাকর্মী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তারা হলেন- এম এম মোস্তাক আহমেদ,তফিজুল ইসলাম ও আসাদুজ্জামান।

বৃহস্পতিবার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাদের মৃত্যু হয়।  

গত রোববার রাত দেড়টার দিকে কাচঁপুর বিসিক শিল্প এলাকার আল নুর পেপার মিলে গ্যাস সরবরাহ লাইনের লিকেজ থেকে আগুন লাগে। এতে ওই মিলের ৪ নিরাপত্তাকর্মী দগ্ধ হন। ওই সময় তাদের ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তাদের মধ্যে এম এম মোস্তাক আহমেদ ও তফিজুল ইসলাম বৃহস্পতিবার বিকেলে এবং আসাদুজ্জামান রাতে মারা যান।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানান, তফিজুলের শরীরের ৭৮ শতাংশ, মোস্তাক আহমেদের ৬৮ শতাংশ ও আসাদুজ্জামান ৭৫ শতাংশ দগ্ধ হয়েছিল। তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 মারা যাওয়া এম এম মোস্তাক আহমেদ নড়াইল জেলার কালিয়া থানার কলাবাড়িয়া এলাকার এম এম মনিরুজ্জামানের ছেলে, মো. তফিজুল ইসলাম ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল থানার দলবপুর এলাকার খজিমুদ্দিনের ছেলে ও আসাদুজ্জামান গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানার গোয়ালীদহ এলাকার শমেস উদ্দিন আকন্দের ছেলে।

দগ্ধ ফারুক হোসেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন। তিনি সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছেন চিকিৎসক। ফারুক কুমিল্লার মেঘনা এলাকার আ. মজিদ মাস্টারের ছেলে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status